মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস রাষ্ট্রপতি নির্বাচন: ইসি সচিবসহ ২০ কর্মকর্তা নিয়োগ

ইসলামের স্বার্থে এক সাথে কাজ করবে আল-আজহার ও মিশরের ধর্ম মন্ত্রণালয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন: ইসলামের স্বার্থে একই প্লাটফর্মে কাজ করার ঘোষণা দিয়েছে মিশরের বিখ্যাত ইসলামী বিশ্ববিদ্যালয় আল-আজহার কতৃপক্ষ ও দেশটির ধর্ম মন্ত্রণালয়। ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠা, নৈতিকতার দীক্ষা এবং ইসলাম প্রচার-প্রসারের ক্ষেত্রে একইসঙ্গে কাজ করবে তারা। খবর আল আহরামের।

আজ বুধবার ( ১১ সেপ্টেম্বর) মিশরীয় পত্রিকাটি জানিয়েছে, আগামী শুক্রবার জাতীয় দিবস উপলক্ষে আল-আজহার ও মিশরের ধর্ম মন্ত্রণালয়ের যৌথ একটি প্রতিনিধি দল পূর্বাঞ্চলীয় প্রদেশে অবস্থিত মন্ত্রণালয়ের সদর দপ্তরে বৈঠক করবে। একই স্থানে আল-আজহার ও মিশর-ধর্ম মন্ত্রণালয়ের দশম যৌথ দাওয়াতি মিশন বিষয়ক ঘরোয়া অনুষ্ঠানেও যোগ দিবে ওই প্রতিনিধি দল। প্রত্যেক পক্ষ থেকে ৪ জন করে মোট ৮ জনের যৌথ প্রতিনিধির মাঝে এই বৈঠক অনুষ্ঠিত হবার কথা রয়েছে।

খবরে বলা হয়,উক্ত বৈঠকে পারস্পরিক সহযোগিতা ও পারস্পরিক সমন্বয়-কাঠামোর প্রতি জোর দেয়া হবে। আল-আজহার ও ধর্ম মন্ত্রণালয় মধ্যমপন্থী আদর্শের অনুস্মরণ করে চরমপন্থার বিপক্ষেও একইসঙ্গে কাজ করবে।

এছাড়াও, " শিক্ষক ও শিক্ষার্থীদের করণীয়" শীর্ষক একটি আলোচনা সভায় অংশগ্রহণ করবে তারা।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ