মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস রাষ্ট্রপতি নির্বাচন: ইসি সচিবসহ ২০ কর্মকর্তা নিয়োগ

অর্ধশত ছাত্রী নিয়ে শীতলক্ষ্যা নদীতে ডুবে গেল নৌকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  অর্ধশত ছাত্রী নিয়ে শীতলক্ষ্যা নদীতে ডুবে গেছে একটি যাত্রীবাহী ইঞ্জিনচালিত নৌকা।

আজ বুধবার দুপুরে নারায়ণগঞ্জের বন্দরে লক্ষ্মীনারায়ণ খেয়াঘাট সংলগ্ন শীতলক্ষ্যা নদীতে এ নৌকাডুবির ঘটনা ঘটে। তবে সব ছাত্রীরা সাঁতরে তীরে পৌঁছাতে সক্ষম হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। সাতদিন আগেও এখানে নৌকাডুবির ঘটনা ঘটে বলে এলাকাবাসী জানান।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সিদ্ধিরগঞ্জের লক্ষ্মীনারায়ণ উচ্চ বিদ্যালয়ের মর্নিং শিফটের ছুটি হয় প্রতিদিনের মতো বুধবার দুপুর ১২টায়।

স্কুল ছুটির পর নদীর পূর্বপাড় বন্দরের দাসেরগা, চৌরাপাড়া, আমিরাবাদ ও বক্তারকান্দি এলাকার ছাত্রীরা নদী পার হয়ে বাড়ি যেতে লক্ষ্মীনারায়ণ খেয়াঘাটে আসে।

ঘাটে ট্রলার না থাকায় প্রায় ৫০ জন ছাত্রী মাঝি আনোয়ার মিয়ার ছোট নৌকায় ওঠে। অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে নৌকাটি নদীর মাঝখানে গিয়ে ডুবে যায়। নৌকায় থাকা ছাত্রীরা সাঁতরে তীরে পৌঁছতে সক্ষম হয়।

নিমজ্জিত নৌকাটির ধারণ ক্ষমতা ১০-১২ জনের মতো ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানান। পুলিশ নৌকাডুবির বিষয়টি নিশ্চিত করেছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ