মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস রাষ্ট্রপতি নির্বাচন: ইসি সচিবসহ ২০ কর্মকর্তা নিয়োগ ঘুমের ব্যাঘাত ঘটায় নবজাতককে হত্যা, অভিযোগ মায়ের বিরুদ্ধে ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৫৩ প্রধানমন্ত্রীর পরামর্শে সংসদের দেয়ালে কালেমা তাইয়্যেবা

ব্রিটিশ পার্লামেন্টের স্পিকারের পদত্যাগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাজ্যের পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমনসের স্পিকার জন বার্কো পদত্যাগ করছেন। আগাম নির্বাচন (যদি হয়) কিংবা ব্রেক্সিট কার্যকর হওয়ার দিন (৩১ অক্টোবর) তিনি স্পিকারের পদ ছাড়বেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

সোমবার পার্লামেন্টের অধিবেশন চলাকালে স্পিকার জন বার্কো বলেন, তার দশ বছরের মেয়াদ শেষ হতে যাচ্ছে। এসময় তিনি ব্রিটিশ পার্লামেন্টের স্পিকার হিসেবে দায়িত্ব পালনের মতো কাজকে ‘বিরাট সম্মানের এবং বিশেষ সুবিধা’ বলে অভিহিত করেন।

যদি আগাম নির্বাচন না হয় তাহলে তিনি আগামী ৩১ অক্টোবর যুক্তরাজ্যের স্পিকারের মতো সম্মানের দায়িত্ব শেষ করতে যাচ্ছেন। ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির সাবেক এই আইনপ্রণেতা ২০০৯ সালে মাইকেল মার্টিনের স্থলে স্পিকার হিসেবে কমনসের দায়িত্ব গ্রহণ করেন।

তিনি কট্টর ব্রেক্সিটপন্থী আইনপ্রণেতাদের দ্বারা সমালোচিত হয়েছেন। সেসব আইনপ্রণেতা স্পিকার জন বার্কোর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে নানান সময় তার সমালোচনা করে আসছিলেন। অবশেষে ব্রেক্সিট সঙ্কটের অন্তিম মহূর্তে তিনি পদত্যাগের ঘোষণা দিলেন।

সাধারণ রীতি উপেক্ষা করে বাকিংহাম আসন থেকে নির্বাচিত বার্কোকে আগাম নির্বাচনে চ্যালেঞ্জ জানাতে যাচ্ছে কনজারভেটিভ দল। অবশ্য যদি সে আগাম নির্বাচন হয়। যখন স্পিকার পদত্যাগের ঘোষণা দিচ্ছিলেন তখন তার স্ত্রী শ্যালি পার্লামেন্টের পাবলিক গ্যালারিতে বসে ছিলেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ