মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস রাষ্ট্রপতি নির্বাচন: ইসি সচিবসহ ২০ কর্মকর্তা নিয়োগ ঘুমের ব্যাঘাত ঘটায় নবজাতককে হত্যা, অভিযোগ মায়ের বিরুদ্ধে ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৫৩ প্রধানমন্ত্রীর পরামর্শে সংসদের দেয়ালে কালেমা তাইয়্যেবা

ভারতে মসজিদের পাশে থেকে স্ত্রীসহ ইমামের মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের হরিয়ানা রাজ্যের সোনেপত জেলার একটি মসজিদের পাশের একটি রুমে এক ইমাম এবং তার স্ত্রীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। রাজ্যটির পুলিশ রোববার জানিয়েছে, মালিক মজরি এলাকা থেকে এই দুই মরদেহ উদ্ধার করা হয়েছে।

জানা যায়, নিহত ইমামের নাম ইরফান (৩৮), তার স্ত্রীর নাম ইয়াসমিন (২৫)। তাদের শরীরের ১৫ থেকে ২০ জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

তারা পানিপত জেলার মোহালি গ্রামের বাসিন্দা। তারা গত বছর দিল্লিতে বিয়ে করেন। নামাজিরা মসজিদে রোববার ফজরের নামাজ আদায় করতে গিয়ে তাদের মরদেহ দেখেন।

এক স্থানীয় বাসিন্দা জানান, ধারালো অস্ত্র দিয়ে এ দম্পতিকে খুন করা হয়েছে। তবে এ গ্রামের কারও সঙ্গে তাদের দ্বন্দ্ব ছিল না। গত শনিবার সন্ধ্যায় গ্রামবাসীদের দুই পক্ষ একটি জমি নিয়ে বিবাদ করছিল। তখন ইমাম তাদেরকে শান্ত হতে বলেন। সে সময় এক পক্ষ তাকে হুমকি দেন। আমাদের ধারণা সেই পক্ষটি তাদেরকে খুন করেছে বলেও উল্লেখ করেন তিনি।

ডেপুটি পুলিশ সুপারিন্টেনডেন্ট জিতেন্দার সিংহ জানান, তারা ঘটনাস্থল থেকে তথ্যপ্রমাণ সংগ্রহ করেছেন। এদিকে ময়নাতদন্তও হয়ে গেছে। তিনি বলেন, আমরা প্রাথমিকভাবে হত্যার ঘটনাটি তদন্ত শুরু করেছি। কয়েকজন অজ্ঞাতনামার বিরুদ্ধে মামলা করা হয়েছে। সূত্র: হিন্দুস্তান টাইমস

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ