মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস রাষ্ট্রপতি নির্বাচন: ইসি সচিবসহ ২০ কর্মকর্তা নিয়োগ ঘুমের ব্যাঘাত ঘটায় নবজাতককে হত্যা, অভিযোগ মায়ের বিরুদ্ধে ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৫৩ প্রধানমন্ত্রীর পরামর্শে সংসদের দেয়ালে কালেমা তাইয়্যেবা

জাকির নায়েকের মামলায় মালয়েশীয় মন্ত্রীকে তলব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাকির নায়েকের দায়ের করা মানহানির মামলায় মালয়েশিয়ার পাঁচ জনকে তলব করছে দেশটির পুলিশ। তাদের মধ্যে কেন্দ্রীয় সরকারের একজন মন্ত্রী ও পেনাং রাজ্যের উপ-মুখ্যমন্ত্রীও রয়েছেন।

বুকিত আমান সিআইডি পরিচালক দাতুক হুজির মোহাম্মদকে বরাতে তাদের তলব করার খবর জানিয়েছে সিঙ্গাপুরভিত্তিক সংবাদমাধ্যম দ্য স্টার।

সম্প্রতি মালয়েশিয়ার হিন্দুদের নিয়ে বর্ণবাদী মন্তব্যের জেরে ওই দেশ থেকে জাকির নায়েকের আশ্রয় বাতিলের প্রসঙ্গটি আলোচনায় আসে। এ ঘটনায় পুলিশি তদন্ত চলছে। এর মধ্যে দুইবার পুলিশি জেরার মুখে পড়তে হয়েছে তাকে।

গত ১৬ আগস্ট একই ঘটনায় মানহানির অভিযোগ এনে দেশটির এক মন্ত্রীসহ পাঁচ জনের বিরুদ্ধে পাল্টা মামলা করেন জাকির নায়েক। তার দাবি, ওই পাঁচ জন তার বক্তব্যের খণ্ডিত অংশ উপস্থাপন করে তার ভুল ব্যাখ্যা করেছেন।

জাকির নায়েকের মামলায় অভিযুক্তরা হলেন- কেন্দ্রীয় সরকারের জনসম্পদমন্ত্রী কুলাসেগারান, সাবেক রাষ্ট্রদূত ডেনিস ইগনাশিয়াস, পেনাং রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী পি রামাসামি, বাগান দালামের প্রতিনিধি সাতিস মুনিয়ান্দি এবং ক্লাংয়ের আইন প্রণেতা চার্লস সান্তিয়াগো।

সিআইডি পরিচালক হুজির মোহাম্মদ বলেন, ‘এর আগেও আমরা তাদের ডেকেছিলাম। কিন্তু তারা আসেননি। আগামী সপ্তাহের মধ্যে অবশ্যই তাদের জবানবন্দি রেকর্ড করা হবে।’ খুব শিগগিরই তদন্ত কার্যক্রম সম্পন্ন করতে চান বলে জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, মালয়েশিয়ায় ধর্ম ও জাতিগত ইস্যুকে স্পর্শকাতর বিবেচনা করা হয়। দেশটির ৬০ শতাংশ মানুষ মুসলমান আর বাকিরা চীন ও ভারতের নৃতাত্ত্বিক জনগোষ্ঠী। এদের বেশিরভাগই সনাতন ধর্মাবলম্বী।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ