মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস রাষ্ট্রপতি নির্বাচন: ইসি সচিবসহ ২০ কর্মকর্তা নিয়োগ ঘুমের ব্যাঘাত ঘটায় নবজাতককে হত্যা, অভিযোগ মায়ের বিরুদ্ধে ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৫৩ প্রধানমন্ত্রীর পরামর্শে সংসদের দেয়ালে কালেমা তাইয়্যেবা

খাদ্যবাহী গাড়িবহর ও ট্রাকে জোড়া হামলায় বুরকিনা ফাসোতে নিহত ২৯

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে পৃথক দুই হামলায় অন্তত ২৯ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।

স্থানীয় সময় রোববার দেশটির উত্তরাঞ্চলের সান সানমাতেঙ্গা প্রদেশে একটি খাদ্যবাহী গাড়িবহর ও একটি ট্রাকে এ দু’টি হামলা হয়।

সরকারি বিবৃতিতে বলা হয়েছে, একটি খাদ্যবাহী গাড়িবহরে হামলায় ১৪ জন নিহত হয়েছেন। অন্যদিকে বিস্ফোরকযন্ত্রের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষে ১৫ জন নিহত ও ৬ জন আহত হয়েছেন। সানমাতেঙ্গা অঞ্চলের সুরক্ষা নিশ্চিতের জন্য সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে।

এক সময় বুরকিনা ফাসো ছিল শান্ত এক জনপদ। সম্প্রতি প্রতিবেশী দেশগুলো থেকে এসে এখানে ঘাঁটি গাড়ে অনেক দল। কয়েক বছর ধরে পার্শ্ববর্তী দেশ মালিতে চলমান জাতিগত সহিংসতার কারণে বুরকিনা ফাসোকে সহিংস পরিস্থিতি বিরাজ করছে। এর আগে গত মাসে বন্দুকধারীদের হামলায় দেশটির ২৪ নাগরিক প্রাণ হারান। সূত্র: রয়টার্স


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ