মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস রাষ্ট্রপতি নির্বাচন: ইসি সচিবসহ ২০ কর্মকর্তা নিয়োগ ঘুমের ব্যাঘাত ঘটায় নবজাতককে হত্যা, অভিযোগ মায়ের বিরুদ্ধে ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৫৩ প্রধানমন্ত্রীর পরামর্শে সংসদের দেয়ালে কালেমা তাইয়্যেবা জ্বালানি সংকট কাটাতে অন্তত দুই বছর সময় লাগতে পারে: ডা. জাহেদ মহাসড়কে কোনো ধরনের থ্রি-হুইলার চলতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ট্রাম্পের মানসিক স্বাস্থ্যের অবনতি, প্রার্থিতা অনিশ্চিত!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মানসিক অবস্থার অবনতি হয়েছে। তিনি আগামী নির্বাচনে প্রার্থী হতে পারবেন না বলে জানিয়েছেন তার সাবেক কর্মকর্তা অ্যান্টনি স্কারামুচি।

গত শুক্রবার সিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে স্কারামুচি বলেন, এক বছর আগে মার্কিন প্রেসিডেন্টকে যেমন দেখেছিলাম এখন আর তেমন নেই। তার অবস্থা আরো খারাপ হয়েছে। তিনি বিশ্বাস করেন, প্রেসিডেন্টের নির্বাচনের সুযোগ প্রতিদিন কমে যাচ্ছে। তবে এটা স্বীকার করেছেন, এখনো সুযোগ আছে।

স্কারামুচি আরও বলেন, আমি ভবিষ্যদ্বাণী করে বলতে পারি, ট্রাম্প আর কোনো নির্বাচনে অংশ গ্রহণ করতে পারবেন না। ট্রাম্প গুরুতর মানসিক অবক্ষয়ের মধ্যে দিয়ে যাচ্ছে। এর ফলে ট্রাম্প একদিন বলবেন, ঠিক আছে; এই সময়ে আমি দুর্দান্ত কাজ করেছি। আমি এই মেয়াদ শেষে অবসর নিতে যাচ্ছি।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) টরন্টো গ্লোবাল ফোরামে ভাষণ দেয়া সময়ও তিনি এ দাবি করেন। সেখানেও তিনি বলেন, ট্রাম্পের গুরুতর মানসিক অবক্ষয় হয়েছে। চারপাশে কী ঘটছে তা দেখেই এ কথা বলছি।

দেশটির সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাকে নিয়ে গত সপ্তাহান্তে একটি টুইট করেছিলেন ট্রাম্প। সেখানে তিনি লেখেন, হারিকেন ডোরিয়ান ওবামার ওপর আঘাত হানবে। তার এমন টুইটের পরই সাবেক এ কর্মকর্তা এমন মন্তব্য করলেন।

হারিকেন ডোরিয়ান নিয়ে আরও একটি টুইট করেন ট্রাম্প। সেখানে তিনি আলাবামার মানচিত্র ব্যবহার করেন। এ নিয়ে সমালোচনার ঝড় ওঠে। তারপরই ন্যাশনাল ওয়েদার সার্ভিস টুইট করে জানায়, আলাবামায় ডোরিয়ানের কোনো প্রভাব পড়বে না।

হোয়াইট হাউসের আরেকজন সাবেক কর্মকর্তা জানান, তার কাছ থেকে কী প্রত্যাশা করা যায় তা কেউই জানে না। তার মানসিক অবস্থা কিছুক্ষণ পর পর পরিবর্তন হয়।

উল্লেখ্য, অ্যান্টনি স্কারামুচি আগে হোয়াইট হাউসের কমিউনিকেশনস ডিরেক্টর হিসেবে কাজ করতেন। ২০১৭ সালে যোগদান করার ১১ দিনের মাথায় তাকে চাকুরিচ্যুত করেন ট্রাম্প।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ