বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৯ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘জ্ঞান-গরিমায় উঁচু পাহাড় ছিলেন মাওলানা সাঈদুর রহমান আজমি নদভি’ ড. ইউনূসকে হেনস্তার নিন্দা ও প্রতিবাদ সাবেক ধর্ম উপদেষ্টার  আল্লামা নুরুল হকের ইন্তেকালে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক একাগ্রতার সালাত টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবি ‘আল্লামা নূরুল হক বটগ্রামীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’  চীনের ঋণনির্ভরতা কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী আল্লামা নুরুল হকের ইন্তেকালে জমিয়তের শোক সৌদিগামী ৮৬ ফ্লাইট বাতিল, আটকা ১৩ হাজারের বেশি যাত্রী আল্লামা নূরুল হক বটগ্রামীর ইন্তেকালে সচেতন আহলে সুন্নাত ফেডারেশন’র শোক

মুখের দুর্গন্ধ দূর করবেন যেভাবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অনেকেই মুখের দুর্গন্ধ নিয়ে অস্বস্তিতে পড়েন। কারও কারও দুবেলা ব্রাশ করার পরও এই দুর্গন্ধ দূর হয় না। তখন অন্যদের সঙ্গে কথা বলতে হলে মুখ ঢেকে বা খুব সতর্ক হয়ে কথা বলতে হয়। যাদের এ ধরনের সমস্যা আছে তারা প্রাকৃতিক পদ্ধতিতে তৈরি মাউথওয়াশ ব্যবহার করতে পারেন। যেমন-

দারুচিনি ও লবঙ্গ : এক কাপ পানিতে ১০ থেকে ১৫ ফোঁটা দারুচিনি ও লবঙ্গ তেল মেশান। এটা দিয়ে নিয়মিত কুলিকুচি করুন। এই মিশ্রণ মুখের দুর্গন্ধ দূর করতে সাহায্য করবে। এই মাউথওয়াশ দীর্ঘদিন রেফ্রিজারেটরে সংরক্ষণও করা যায়।

অ্যাপল সিডার ভিনেগার : দুই চা-চামচ অ্যাপল সিডার ভিনেগার, এক কাপ লবণ পানি ও ভ্যানিলা এসেনশিয়াল অয়েল একটি বাটিতে মেশান। এটি বোতলে রেখে দিতে পারেন। এ মিশ্রণ ব্যবহার করে নিয়মিত মুখগহ্বর পরিষ্কার করতে পারেন।

লবণ পানি দিয়ে কুলিকুচি করা : হালকা গরম পানিতে সামান্য লবণ মিশিয়ে কুলকুচি করতে পারেন। এতে মুখের দুর্গন্ধ দূর হবে।

নিম : যাদের মাড়ি থেকে রক্ত বের হয় বা যারা মুখের ক্ষতিকর ব্যাকটেরিয়া থেকে দূরে থাকতে চান, তারা নিমের ডাল ব্যবহার করতে পারেন। বহু বছর থেকেই মুখের সুরক্ষায় প্রাকৃতিক প্রতিষেধক হিসেবে নিম ব্যবহার হয়ে আসছে। নিম দাঁতের গোড়া শক্ত করে। এতে মুখের দুর্গন্ধও দূর হয়।

যারা এ ধরনের মাউথওয়াশ ব্যবহার করতে চান না, তারা মুখের দুর্গন্ধ দূর করতে জোয়ান চিবিয়ে দেখতে পারেন। জোয়ান ছাড়া জিরাও মুখের দুর্গন্ধ দূর করতে ভূমিকা রাখে।

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ