শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২২ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
ফেনীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে নিম্নবিত্তদের মাঝে ঈদ উপহার বিতরণ ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া বৃহত্তর মিরপুরের কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার পরিকল্পনা সরকারের নদওয়াতুল উলূম আশ-শরইয়্যাহয় ভর্তি শুরু ৬ শাওয়াল ঐতিহাসিক বদর যুদ্ধ শাশ্বত অনুপ্রেরণার উৎস: পীর সাহেব চরমোনাই ৫ শতাধিক অসহায় পরিবারের মাঝে খলিফা ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘আরও ২টি ভেসেল আসছে, জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই’ নিষেধাজ্ঞা সত্ত্বেও হরমুজ প্রণালী ব্যবহার করায় আইআরজিসির ড্রোন হামলা রিজওয়ানার বক্তব্যে নির্বাচনী ইঞ্জিনিয়ারিং প্রমাণিত: আমিরে মজলিস হামলা বন্ধের জন্য যে শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট

ফেসবুকে লাইক অপশন থাকছে না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক থেকে লাইক তুলে নেওয়া হচ্ছে। সফটওয়্যার ইঞ্জিনিয়ার জেন ওয়ানচুন মেং-এর বরাত দিয়ে ভারতীয় প্রযুক্তি বিষয়ক গণমাধ্যম গেজেটস নাউ এক প্রতিবেদনে জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক থেকে লাইক অপশন তুলে নেওয়া হবে।

এমনকি ফেসবুকও নাকি এ বিষয়টি নিশ্চিত করেছে। তবে আপাতত পরীক্ষামূলকভাবে লাইক অপশন তুলে নেওয়া হচ্ছে। এতে যথাযথ সাড়া পাওয়া গেলে আনুষ্ঠানিকভাবে এই অপশন বন্ধ করে দেওয়া হবে।

একজন গ্রাহক তার পোস্টের সঙ্গে অন্য কোনো গ্রাহকের পোস্টের যেন কোনো তুলনা করতে না পারেন, সেজন্য ফেসবুক থেকে লাইক তুলে নেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। এতে গ্রাহকদের নিজেকে ‘ক্ষমতাবান’ ভাবার বিষয়টিও কমে আসবে।

অনেক ফেসবুক ব্যবহারকারী তাদের কোনো পোস্টে লাইক কম এলে সেই পোস্ট ডিলিট করে দেন। এক্ষেত্রে লাইক অপশন তুলে দেওয়া হলে এ ধরনের কোনো ঘটনা ঘটবে না।

ফেসবুক জানিয়েছে, ঠিক কবে এটি শুরু হবে, সে বিষয়ে কিছু জানায়নি বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগমাধ্যমটি। তবে পরীক্ষামূলকভাবে লাইক তুলে দেওয়া নিয়ে কাজ করবে ফেসবুক কর্তৃপক্ষ।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ