সোমবার, ০৩ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২০ সফর ১৪৪৮


হজরত হোসাইন রা. এর শোকে বিশ্বের তৃতীয় বৃহত্তম পতাকা উত্তোলন করলো ইরান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরানের রাজধানী তেহরানে শোকাবহ মহররম উপলক্ষে এলাকায় এক হাজার বর্গ মিটার আয়তনের ‘ইয়া হোসেইন’ লিখিত পতাকা উত্তোলন করা হয়েছে।

আজ রোববার( ১ সেপ্টেম্বর) থেকে শোকাবহ মহররম মাস শুরু হয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরানে। তারা এ মাসকে শোকের মাস হিসেবে নির্ধারণ করে।

তেহরানের সিটি কর্পোরেশন জানিয়েছে, এটি হচ্ছে ইরানের সর্ববৃহৎ এবং বিশ্বের তৃতীয় বৃহত্তম পতাকা। এই পতাকার মোট আয়তন হচ্ছে এক হাজার ৫৬ বর্গ মিটার। আগামীকাল থেকেই ইরানের সর্বত্র নানা ধরণের শোকানুষ্ঠান শুরু হবে।

হিজরি ৬১ সালের মহররম মাসের ১০ তারিখে ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে শাহাদাৎবরণ করেন মহানবি হজরত মুহাম্মাদ সা.র প্রিয় দৌহিত্র ইমাম হোসেইন। এজন্যই তারা এ মাসে শোক পালন করে থাকে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ