শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৪ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘হাফেজদের হাতে ‘নেক্সাস’ বই তুলে দেওয়া ধর্মীয় মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক’ সরকার দিনদিন ইসলামবিদ্বেষী হয়ে উঠছে: খেলাফত আন্দোলন শাহজালালের (রহ.) মাজারের দানবাক্সে মিলল প্রায় ৮৯ লাখ টাকা মক্কা-মদিনায় হামলার চেষ্টা হলে মুসলমানরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করবে: ধর্মমন্ত্রী ইসলাম নিয়ে ১৬ বছরের গবেষণা ব্রাজিলের নৃবিজ্ঞানীর বগুড়ায় ফিলিং স্টেশনে বিস্ফোরণে ৫ জন আহত হাফেজদের বিতর্কিত লেখকের বই উপহার ও আইনমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ হেফাজতের ডেঙ্গু পরিস্থিতিতে সরকারের দৃশ্যমান পদক্ষেপ নেই: ইসলামী আন্দোলন সমসাময়িক কওমি মাদ্রাসা ও প্রাসঙ্গিক ভাবনা: মুফতি দিলাওয়ার হোসাইনের সাক্ষাৎকার হজ ২০২৭: যাদের জন্য থাকছে না অংশ নেওয়ার সুযোগ 

সম্পর্ক উন্নয়নে আমিরাতের প্রিন্সকে আহ্বান জানালেন ইমরান খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান দু'দেশের মধ্যে সম্পর্ক জোরদার করার সম্ভাবনা পর্যালোচনা করার জন্য আবুধাবির ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মদ বিন জায়েদকে আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার পাক প্রধানমন্ত্রী আবুধাবির ক্রাউন প্রিন্সকে এ আহ্বান জানিয়েছেন। খবর এক্সপ্রেস ট্রিবিউন-এর।

পাশাপাশি তারা সাম্প্রতিক আঞ্চলিক ও আন্তর্জাতিক সম্পর্কের বিষয়ে নিজেদের মতামত শেয়ার করেছেন।

খবরে বলা হয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা এবং স্থিতিশীলতা জোরদার করতে দুই দেশকে অবশ্যই চেষ্টা করতে হবে বলে তারা একমত পোষণ করেন।

এর আগে কাশ্মীর বিতর্কের মধ্যেই সংযুক্ত আরব আমিরাতের সর্বোচ্চ সম্মাননায় ভূষিত করা হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। আমিরাতের সঙ্গে বন্ধুত্ব অটুট রাখার জন্য মোদিকে এই বিশেষ সম্মাননা দেয়া হয়েছে। সর্বোচ্চ সম্মনা হিসেবে ‘অর্ডার অফ জায়েদ’ ও সোনার মেডেল দেয়া হয় আমিরাতের পক্ষ থেকে।

এরপরই আমিরাতের সমালোচনায় জড়িয়ে পরে পাকিস্তান। পরে অবশ্য পাক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি জানিয়েছেন, এটি দুই দেশের নিজস্ব বিনিয়োগের বিষয়। পাকিস্তান কাশ্মীর পরিস্থিতি নিয়ে আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীকে অবহিত করবে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ