রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশের পাঁচ শতাধিক ইমাম-আলেমকে প্রশিক্ষণ দিচ্ছে সৌদি তরুণ মাদানী গ্র্যাজুয়েটদের নিয়ে আত্মপ্রকাশ করল ‘মাদানী স্কলারস ফোরাম’ বন্যার্তদের ত্রাণের বিপুল অর্থ মাওলানা বদরুদ্দিন আজমলের হাতে হস্তান্তর বিমানবন্দর এলাকায় তীব্র যানজট, ভোগান্তিতে নগরবাসী টানা সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় হজের বিমান ভাড়া আরও কমানোর চেষ্টা চলছে: বিমান মন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে লন্ডনে আলোচনা সভা ও দোয়া মাহফিল ফিরিয়ে দিন বিধবার মুখের হাসি আজ শুরু হচ্ছে বেফাকের ইলমুত তাজবিদ ওয়াল কিরাতের কেন্দ্রীয় পরীক্ষা রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল

'অনেকের বাবা-মা এনআরসিভূক্ত হয়েছে, কিন্তু সন্তানের নাম বাদ পড়েছে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:আসামের অনেক নাগরিক আমাকে বলেছেন, তাদের বাবা-মার এনআরসিভূক্ত হয়েছে, কিন্তু সন্তানের নাম বাদ পড়েছে বলে জানিয়েছেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলেমিন প্রধান আসাদউদ্দিন ওয়াইসি।

শনিবার সকালেই নাগরিকপঞ্জির (এনআরসি) চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে। সেই তালিকা থেকে বাদ পড়েছেন ১৯ লাখ মানুষ। এর আগে খসড়া তালিকায় বাদ পড়েছিলেন ৪০ লাখেরও বেশি মানুষ। বাদ পড়াদের সংখ্যা কম হওয়াতে অনেকে স্বস্তি পেলেও বিরাট সংখ্যক মানুষ এখনও আতঙ্কে।

বিজেপি বরাবরই বলে আসছিল বিপুল সংখ্যক বাংলাদেশি এসে ঢুকেছে আসামে। বিশেষ করে সীমান্তবর্তী এলাকায়। কিন্তু নাগরিকপঞ্জিতে দেখা যাচ্ছে সীমান্তবর্তী জেলাগুলোর পাশাপাশি অন্যান্য জায়গাতেও বিপুল সংখ্যক মানুষ তালিকা থেকে বাদ পড়েছেন। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন খোদ রাজ্যের মন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।

এ নিয়ে ওয়াইসি সংবাদমাধ্যমে বলেন, বিজেপির উচিত হিন্দু-মুসলিমের ভিত্তিতে দেশজুড়ে নাগরিকপঞ্জি তৈরির চেষ্টা বন্ধ করা। আসামে যা হয়েছে তা থেকে তাদের শিক্ষা নেওয়া উচিত। অনুপ্রবেশ নিয়ে যে গুজব বিজেপি ছড়াচ্ছিল তা এবার ফাঁস হয়ে গেল। আসামের অনেক নাগরিক আমাকে বলেছেন, তাদের বাবা-মার এনআরসিভূক্ত হয়েছে, কিন্তু সন্তানের নাম বাদ পড়েছে।

এক্ষেত্রে প্রতিরক্ষা বাহিনীতে কাজ করা মোহাম্মদ সানাউল্লাহর কথা উল্লেখ করেন ওয়াইসি। তিনি বলেন, তার বিষয়টি হাইকোর্টে বিচারাধীন। আমি নিশ্চিত তিনি সেখানে ন্যায়বিচার পাবেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ