মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকা জেলা দক্ষিণ জমিয়তের আলোচনা সভা অনুষ্ঠিত সৌদি আরবে ভিক্ষাবৃত্তি নিয়ে নাগরিকদের কঠোর সতর্কতা পাকিস্তানের বরিশালের শীর্ষ আলেম মাওলানা ওবাইদুর রহমান মাহবুব গুরুতর অসুস্থ, দোয়া কামনা রাষ্ট্রপতি নির্বাচনে কে থাকছেন, আজই মিলবে চূড়ান্ত উত্তর সিলেটে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ছয় মাসে শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদে ৩১ লাখের বেশি মানুষের আগমন আন্তর্জাতিক অনলাইন সিরাত কোর্স ‘সীরাহ ইনটেন্সিভ–২’ শুরু ২৫ আগস্ট মেখল মাদরাসার মুহতামিম মাওলানা উসমান ফয়েজী অসুস্থ, দোয়া কামনা রোহিঙ্গাদের স্বীকৃতি যথেষ্ট নয়, দ্রুত প্রত্যাবাসনের রোডম্যাপ দিতে হবে: নেজামে ইসলাম শ্রেণিকক্ষে অসুস্থ হয়ে শিক্ষকের মৃত্যু

নারীকে যৌন হয়রানির অভিযোগে পুলিশ কনস্টেবলকে গণধোলাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  যৌন হয়রানির অভিযোগে রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুর কাঁচাবাজার এলাকায় এক পুলিশ কনস্টেবলকে গণপিটুনি দিয়েছে এলাকাবাসী। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

গণপিটুনির শিকার পুলিশ কনস্টেবল সাব্বির হোসেন রাজশাহীর পবা থানায় কর্মরত বলে জানা গেছে। এ ব্যাপারে নগরীর রাজপাড়া থানার উপ-পরিদর্শক হায়দার আলী খান জানান, পুলিশ কনস্টেবল সাব্বিরকে উদ্ধার করে প্রাথমিক চিকিত্সা দেয়া হয়েছে। ঘটনাটি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

পুলিশ কনস্টেবল সাব্বির বৃহস্পতিবার রাত ১০টার দিকে লক্ষীপুর কাঁচাবাজার এলাকায় গিয়ে এক নারীর শরীরে হাত দেন। তখন ওই নারী গরমের কারণে ঘরের বাইরে ঘোরাফেরা করছিলেন। এ সময় সাব্বির শরীরে হাত দিলে ওই নারী চিত্কার শুরু করেন। একপর্যায়ে আশপাশের নারী ও পুরুষরা জড়ো হয়ে সাব্বিরকে ধরে বেদম পেটাতে শুরু করে।

খবর পেয়ে রাজপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাব্বিরকে উদ্ধার করে। পরে তাকে নগরীর পপুলার ডায়াগনস্টিক সেন্টারে একজন চিকিত্সকের কাছে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। সেখান থেকে সাব্বিরকে রাজপাড়া থানায় নিয়ে যাওয়া হয়।

স্থানীয়রা জানায়, এর আগে লক্ষ্মীপুর কাঁচাবাজার এলাকায় ভাড়া থাকতেন পুলিশ কনস্টেবল সাব্বির। সেই সূত্র ধরেই ওই এলাকায় যাতায়াত ছিল তার।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ