মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকা জেলা দক্ষিণ জমিয়তের আলোচনা সভা অনুষ্ঠিত সৌদি আরবে ভিক্ষাবৃত্তি নিয়ে নাগরিকদের কঠোর সতর্কতা পাকিস্তানের বরিশালের শীর্ষ আলেম মাওলানা ওবাইদুর রহমান মাহবুব গুরুতর অসুস্থ, দোয়া কামনা রাষ্ট্রপতি নির্বাচনে কে থাকছেন, আজই মিলবে চূড়ান্ত উত্তর সিলেটে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ছয় মাসে শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদে ৩১ লাখের বেশি মানুষের আগমন আন্তর্জাতিক অনলাইন সিরাত কোর্স ‘সীরাহ ইনটেন্সিভ–২’ শুরু ২৫ আগস্ট মেখল মাদরাসার মুহতামিম মাওলানা উসমান ফয়েজী অসুস্থ, দোয়া কামনা রোহিঙ্গাদের স্বীকৃতি যথেষ্ট নয়, দ্রুত প্রত্যাবাসনের রোডম্যাপ দিতে হবে: নেজামে ইসলাম শ্রেণিকক্ষে অসুস্থ হয়ে শিক্ষকের মৃত্যু

ইলহান ওমরকে গুলি করে হত্যার বর্ণবাদী হুমকি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক দলের আইনপ্রণেতা ও প্রথম মুসলিম নারী কংগ্রেস সদস্য ইলহান ওমরকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। রাষ্ট্রীয় প্রদর্শনীতে বড় বন্দুক দিয়ে গুলি করে হত্যার বর্ণবাদী হুমকি পেয়েছেন বলে জানান তিনি।

ইলহান ওমর বলেন, অজ্ঞাত ব্যক্তিদের পাঠানো হুমকির কারণেই তিনি নিরাপত্তারক্ষী রেখেছেন। মার্কিন সিনেট প্রার্থী রয় মুর টুইটারে তাকে আক্রমণ করে বক্তব্য দেওয়ার পর এই হুমকির কথা জানালেন ইলহান।

টুইট বার্তায় মুর বলেন, 'প্রেসিডেন্ট ট্রাম্প সঠিক। তার সোমালিয়া চলে যাওয়া উচিত।' আলাবামার এই রিপাবলিকান নেতা কংগ্রেস থেকে ইলহান ওমরকে বহিষ্কারেরও আহ্বান জানান।

চলতি বছর নানা ইস্যুতে ইলহান ওমরসহ চার নারী মুসলিম কংগ্রেস সদস্যকে বর্ণবাদী আক্রমণ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইলহানের দাবি, ট্রাম্প তার বিরুদ্ধে কথা বলার পরই তাকে হুমকি দেওয়ার সংখ্যা বেড়ে গেছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ