মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকা জেলা দক্ষিণ জমিয়তের আলোচনা সভা অনুষ্ঠিত সৌদি আরবে ভিক্ষাবৃত্তি নিয়ে নাগরিকদের কঠোর সতর্কতা পাকিস্তানের বরিশালের শীর্ষ আলেম মাওলানা ওবাইদুর রহমান মাহবুব গুরুতর অসুস্থ, দোয়া কামনা রাষ্ট্রপতি নির্বাচনে কে থাকছেন, আজই মিলবে চূড়ান্ত উত্তর সিলেটে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ছয় মাসে শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদে ৩১ লাখের বেশি মানুষের আগমন আন্তর্জাতিক অনলাইন সিরাত কোর্স ‘সীরাহ ইনটেন্সিভ–২’ শুরু ২৫ আগস্ট মেখল মাদরাসার মুহতামিম মাওলানা উসমান ফয়েজী অসুস্থ, দোয়া কামনা রোহিঙ্গাদের স্বীকৃতি যথেষ্ট নয়, দ্রুত প্রত্যাবাসনের রোডম্যাপ দিতে হবে: নেজামে ইসলাম শ্রেণিকক্ষে অসুস্থ হয়ে শিক্ষকের মৃত্যু

জামালপুরে প্রধান শিক্ষিকার হাত ভেঙে দিলেন ইউপি সদস্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জামালপুরের বকশীগঞ্জে অফিস কক্ষে ঢুকে প্রধান শিক্ষিকাকে পিটিয়ে হাত ভেঙে দিয়েছেন স্থানীয় নিলক্ষিয়া ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য হামিদুর রহমান ফর্সা।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সাজিমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে এ ঘটনা ঘটে।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক তারেকুজ্জামান ছোটন জানান, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতির পদকে কেন্দ্র করে প্রধান শিক্ষিকা ও হামিদুর রহমান ফর্সার মধ্যে দ্বন্দ্ব চলছিল। এর জের ধরে হামিদুর রহমান ফর্সা বিদ্যালয়ে এসে অফিস কক্ষে গিয়ে দরজা বন্ধ করে দিয়ে প্রধান শিক্ষিকা আফরোজা সুলতানাকে লোহার রড দিয়ে পিটিয়ে জখম করেন। এতে প্রধান শিক্ষিকার ডান হাত ভেঙে যায়। এ সময় প্রধান শিক্ষিকার ব্যবহৃত মোবাইল ফোনটিও ভেঙে ফেলে হামিদুর রহমান ফর্সা। পরে প্রধান শিক্ষিকা নিজে দরজা খুলে দিলে তাকে উদ্ধার করে বকশীগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়।।

স্থানীয় নিলক্ষিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তার জানান, এ ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক। এ ধরনের ন্যাক্কারজনক ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।

জামালপুর জেলা পরিষদের সদস্য জয়নাল আবেদীন জানান, শিক্ষকের ওপর হামলা অত্যন্ত দুঃখজনক ও ন্যাক্কারজনক। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

এদিকে, বকশীগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মাহাফুজ জানান, জামালপুরে সভা থাকায় ওসি সাহেব বর্তমানে সেখানে রয়েছেন। তারপরেও ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ