মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ।। ২৫ কার্তিক ১৪৩৩ ।। ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১০ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি জামিয়া আশরাফিয়ায় আগুন: হাসপাতালে ৪৮ শিক্ষার্থী, শতাধিক কিতাব পুড়ে ছাই কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী হারামাইনে ইফতার সরবরাহে আবেদন আহ্বান সৌদি আরবের তাড়াইলে খেলাফত মজলিসের ২৭ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি কেন্দ্রে হামলা-হুমকি বেড়েছে ১৮৩ শতাংশ ড. ইউনূস আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তির মাধ্যমে গাদ্দারি করেছেন: জমিয়ত  বাউল ও গ্রাম্য গানের আয়োজন বন্ধের নির্দেশ হুইপ জি কে গউছের  ফার্মগেটে বাসে আগুন, ধোঁয়ায় মেট্রো স্টেশনে অ্যালার্ম এক ইউনিয়নে তিন নিকাহ রেজিস্ট্রার নিয়োগের সিদ্ধান্ত বাতিলের দাবি 

কাশ্মীর ইস্যুতে প্রথমবারের মতো শীর্ষ আদালতে ধাক্কা খেল মোদী সরকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অধিকৃত জম্মু ও কাশ্মীর ইস্যুতে সুপ্রিম কোর্টে ধাক্কা খেল ভারতের কেন্দ্রীয় সরকার। আগামী অক্টোবরে ৩৭০ অনুচ্ছেদের অধীনে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদাকে বাতিল করার বিষয়টি পর্যালোচনা করবে ভারতের শীর্ষ আদালত।

বুধবার (২৮ আগস্ট) আদালত এই মাসের শুরুর দিকে সরকারের পদক্ষেপের বিরুদ্ধে আবেদনের শুনানিতে এ কথা জানিয়েছেন। এই বিষয়ে ভারতের শীর্ষ আদালত কেন্দ্রের কাছ থেকেও জবাব চেয়েছে।

এই মাসের শুরুর দিকে সংবিধানের ৩৭০ নম্বর অনুচ্ছেদ রদ করে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদাকে বাতিল করার বিষয়ে কেন্দ্রীয় সরকারের পদক্ষেপের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করা হয়। কেন্দ্রের সিদ্ধান্তের বিরুদ্ধেই সুপ্রিম কোর্টে একগুচ্ছ আবেদন জমা পড়ে, যার শুনানি ছিল বুধবার।

জম্মু ও কাশ্মীর সংক্রান্ত সমস্ত আবেদন খতিয়ে দেখার জন্যে ৫ সদস্যের সাংবিধানিক বেঞ্চের কাছে সেগুলো পাঠিয়েছে সুপ্রিম কোর্ট।

বুধবার প্রধান বিচারপতি রঞ্জন গগৈকে প্রধান করে বিচারপতি এস এ বোবদে এবং বিচারপতি এস এ নাজিরের সমন্বয়ে গঠিত বেঞ্চ জানায়, 'আমরা বিষয়টি পাঁচ বিচারকের সাংবিধানিক বেঞ্চের কাছে প্রেরণ করেছি'। 'আন্তঃসীমান্ত প্রতিক্রিয়া হবে' কেন্দ্রের দেয়া এই যুক্তিও খারিজ করে দেয় দেশটির শীর্ষ আদালত। কেন্দ্রের পক্ষ থেকে যুক্তি দেয়া হয়েছিল যে, অ্যাটর্নি জেনারেল কে কে ভেনুগোপাল এবং সলিসিটার জেনারেল ছিলেন বলে এই বিষয়ে নোটিশ দেওয়ার দরকার নেই।

তবে, সরকার পক্ষের শীর্ষ আইনজীবী বলেছেন যে আদালত যা যা বলছে তা জাতিসংঘের কাছে প্রেরণ করা হয়েছে। যেহেতু উভয় পক্ষ থেকেই এ নিয়ে যুক্তি ও পাল্টা যুক্তি দেয়া হয়েছে, তাই বেঞ্চ বলেছে, 'আমরা কী করব তা জানি, আমরা এই নির্দেশ দিচ্ছি, আমরা এতে কোনও পরিবর্তন আনব না'।

সম্প্রতি জম্মু-কাশ্মীর, লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করেছে ভারতীয় সরকার। পুরোপুরি কেড়ে নেয়া হয়েছে কাশ্মীরিদের স্বাধীনতা।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ