শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘সুন্দর বাংলাদেশ গড়ার কাজ তরুণদেরই শুরু করতে হবে’ ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় মহিলা ইউনিটের ৩৬ সদস্যের কমিটি ঘোষণা ‘বিএনপি-জামায়াত ক্ষমতার বলয়ে ঢুকে সংস্কার থেকে সরে এসেছে’ নামাজ দীনের স্তম্ভ, অন্য সব আমল যাচাইয়ের মাপকাঠি: শায়খ জুহানি বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন

গণপিটুনি রুখতে আইন করছে পশ্চিমবঙ্গ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গণপিটুনি ও গণপিটুনিতে হত্যা ঠেকাতে নতুন একটি আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার।

রাজ্যটির মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার চলতি মাসেই এ সংক্রান্ত বিল বিধান সভায় আনতে যাচ্ছে।

জানা গেছে, গণপিটুনি রুখতে চলতি মাসের ৩০ তারিখ বিধানসভায় বিল পেশ করা হবে।

মঙ্গলবার তৃণমূলের এক শীর্ষ নেতা বলেন, এই বিলের উদ্দেশ্য দুর্বল ব্যক্তিদের সাংবিধানিক অধিকার রক্ষা করা। একইসঙ্গে গণপিটুনির ঘটনা রোধ করা। আইনের মাধ্যমে এই অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রস্তাব থাকছে।

জানা গেছে, বিলে গণপিটুনির ক্ষেত্রে কঠোর শাস্তির কথা থাকছে। গণপিটুনিতে মৃত্যু হলে অপরাধীদের বিরুদ্ধে সশ্রম যাবজ্জীবন ও ১ লাখ থেকে ৫ লাখ রুপি পর্যন্ত জরিমানা হতে পারে। গণপিটুনিতে কেউ আহত হলে যে বা যারা করবে তাদের ৩ বছরের জেল এবং ১ লাখ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।

প্রস্তাবিত গণপিটুনি বিরোধী বিলে রাজ্য পুলিশের মহানির্দেশক কোঅর্ডিনেটর বা সমন্বয়কের কাজ করবেন। রাজ্যে তিনি নোডাল অফিসারের ভূমিকায় থাকবেন ও গণপিটুনির ঘটনা ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।

জেলা পুলিশ সুপারের আওতায় ও কমিশনারেটগুলিতে এমন সমস্যা মোকাবিলার জন্য পৃথক নোডাল অফিসার থাকবেন। পাশাপাশি, জেলায় ও কমিশনারেটে তৈরি করা হচ্ছে টাস্ক ফোর্স। যারা এই গণপিটুনির বিষয়ে নজরদারি চালাবে।

সম্প্রতি পশ্চিমবঙ্গে ছেলেধরা গুজবকে কেন্দ্র করে বা চোর সন্দেহে বেশ কয়েকটি গণপিটুনির ঘটনা সামনে এসেছে। এতে মৃত্যুর ঘটনাও ঘটেছে। তারপরই রাজ্যে গণপিটুনি রুখতে উদ্যোগ নিল তৃণমূল সরকার।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ