শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘বিএনপি-জামায়াত ক্ষমতার বলয়ে ঢুকে সংস্কার থেকে সরে এসেছে’ নামাজ দীনের স্তম্ভ, অন্য সব আমল যাচাইয়ের মাপকাঠি: শায়খ জুহানি বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি

লক্ষ্মীপুরে পানিতে ডুবে ২ মাদরাসা ছাত্রী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লক্ষ্মীপুরের রায়পুরে পানিতে ডুবে সুমাইয়া আক্তার (৭) ও মীম আক্তার (৯) নামে দুই মাদরাসা ছাত্রীর মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার বিকেলে রায়পুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডস্থ দেনায়েতপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সুমাইয়া আক্তার রায়পুর উপজেলার চরবংশী গ্রামের নজরুল ইসলামের মেয়ে এবং মীম আক্তার একই গ্রামের মুহা. মিজানের মেয়ে। তারা দেনায়েতপুর হালিমা মাদরাসার ছাত্রী। নিহত দুইজনের বাবা পেশায় রিকশা চালক। তারা পরিবার নিয়ে পৌর শহরের মঞ্জু মিয়াজির বাড়িতে ভাড়া থাকতেন বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, বিকালে খেলতে গিয়ে ঘটনাস্থলের একটি পুকুরের পানিতে ডুবে দুই মাদরাসা ছাত্রী মারা যায়।

রায়পুর থানার ওসি মুহাম্মদ তোতা মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের লাশ পারিবারিকভাবে দাফন করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ