শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘বিএনপি-জামায়াত ক্ষমতার বলয়ে ঢুকে সংস্কার থেকে সরে এসেছে’ নামাজ দীনের স্তম্ভ, অন্য সব আমল যাচাইয়ের মাপকাঠি: শায়খ জুহানি বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি

২৪ ঘণ্টায় মধ্যপ্রাচ্যের তিন দেশে ইসরায়েলের বিমান হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শনিবার রাত থেকে রোববার রাত পর্যন্ত ২৪ ঘণ্টায় মধ্যপ্রাচ্যের তিনটি দেশে হামলা চালিয়েছে ইসরায়েল। সিরিয়া, লেবানন ও ইরাকের বিভিন্ন লক্ষ্যবস্তুতে এই হামলার কথা স্বীকার করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

নেতানিয়াহু বলেন, ইসরায়েলে বড় ধরনের হামলা চালানোর যে পরিকল্পনা ছিল ইরানের তা রোববারের হামলায় নস্যাৎ করে দেয়া হয়েছে। পৃথিবীর কোনও প্রান্তেই ইরানকে ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন নেতানিয়াহু।

ইসরায়েলি সেনাবাহিনী এক টুইট বার্তায় জানিয়েছে, বড় ধরনের ‘কিলার ড্রোন’ হামলা ঠেকাতে সিরিয়ায় শিয়া মিলিশিয়া ও ইরানি কুদস বাহিনীর সদস্যদের ওপর হামলা করা হয়েছে।

এদিকে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি-র কুদস ব্রিগেডের কমান্ডার মেজর জেনারেল কাসেম সোলায়মানি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইসরায়েলের পতনের সময় ঘনিয়ে এসেছে এবং মৃত্যুর আগে সে শেষবারের মতো হাত-পা নাড়াচ্ছে।

অন্যদিকে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর নেতা সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ ইসরায়েলকে পাল্টা হামলার হুমকি দিয়েছেন। লেবাননের রাজধানী বৈরুতে হিজবুল্লাহর অবস্থানে ইসরায়েলের ড্রোন হামলার প্রতিক্রিয়ায় এ হুমকি দিয়েছেন তিনি।

এছাড়া কঠোর জবাব দেয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরাকি ভাইস প্রেসিডেন্ট নূরি আল-মালিকি। তিনি বলেন, জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন হাশ্‌দ আশ-শাবির ওপর সাম্প্রতিক হামলায় ইসরায়েলের সম্পৃক্তা প্রমাণিত হলে তাদেরকে কঠোর জবাব দেয়া হবে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ