শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘বিএনপি-জামায়াত ক্ষমতার বলয়ে ঢুকে সংস্কার থেকে সরে এসেছে’ নামাজ দীনের স্তম্ভ, অন্য সব আমল যাচাইয়ের মাপকাঠি: শায়খ জুহানি বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি

১৫-২০ মাসের মধ্যেই আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারে ঐক্যমত্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: কাতারের রাজধানী দোহায় যুক্তরাষ্ট্র ও তালিবান শান্তি আলোচনা অনুষ্ঠিত হয়েছে গতকাল রোববার।

আলোচকদের মধ্যে আলাদাভাবে কথা চলছে। আফগানিস্তানে ১৮ বছর ধরে চলমান গৃহযুদ্ধ বন্ধ করে দেশটিতে স্থিতি প্রতিষ্ঠাই এ আলোচনার মূল লক্ষ্য।

টিআরটি ওয়াল্ডের বরাতে জানা যায়, গতকাল রোববারই শান্তি আলোচনার চূড়ান্ত বিষয়গুলি সমাধান করার কথা ছিলো। তবে রাতের মধ্যে আলোচনা শেষ না হওয়ায় আজ সোমবারও এ বৈঠক চলমান ছিলো।

আলোচনায় সিদ্ধান্ত অনুযায়ী আফগানিস্তান থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার করা হবে ১৫ থেকে ২০ মাসের মধ্যে। প্রাথমিকভাবে এ সিদ্ধান্তের পর আজ সোমবার চূড়ান্ত সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার কথা রয়েছে।

দোহার নবম দফায় আলোচনার সময় মোল্লা আবদুল গণি ব্রাদার আফগান তালেবান প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছিলেন, আর খলিলজাদের নেতৃত্বে ছিলেন মার্কিন প্রতিনিধি দল।

সূত্রমতে, আলোচনা চূড়ান্ত করার পর আফগান তালিবান আলোচনার দলের উপ-নেতা মোল্লা আবদুল গনি ব্রাদার স্বাক্ষর করবেন, আর মার্কিন আফগান বংশোদ্ভূত খলিলজাদকে স্বাক্ষর করবেন।

আফগানিস্তান বিষয়ে আলোচনার সময় পাকিস্তান, রাশিয়া, চীন ও জাতিসংঘসহ প্রতিবেশী দেশগুলির প্রতিনিধিদেরও স্বাক্ষর করা হবে। সূত্র: টিআরটি ওয়ার্ল্ড উর্দু

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ