শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘বিএনপি-জামায়াত ক্ষমতার বলয়ে ঢুকে সংস্কার থেকে সরে এসেছে’ নামাজ দীনের স্তম্ভ, অন্য সব আমল যাচাইয়ের মাপকাঠি: শায়খ জুহানি বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি

হাটহাজারী মাদরাসার শুরা সদস্য আল্লামা হোসাইন আহমদ আর নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মু. আতাউর রহমান আলমপুরী:  দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মজলিসে শুরার অন‍্যতম সদস্য আল্লামা হোসাইন আহমদ সোমবার বিকেল ৫ টা ১৫ মিনিটের সময় ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রা'জিঊন।)

মৃত্যুকালে তার বয়স হয়েছিলো আনুমানিক ৭০ বছর। তিনি, ছেলে-মেয়ে, নাতি-নাতনি সহ হাজার হাজার ছাত্র-মুরীদ ও অসংখ্য গুনগ্রাহি রেখে যান।

আল্লামা হোসাইন আহমদ চট্টগ্রাম আল জামিয়াতুল ইসলামিয়া হেমায়াতুল ইসলাম কৈগ্রামমাদরাসার মহা-পরিচালক ও হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির হাটহাজারী মাদরাসার মহা-পরিচালক আল্লামা আহমদ শফীর খলিফা ছিলেন।

আগামীকাল বেলা ২ টা ৩০ মিনিটের সময় আল জামিয়াতুল ইসলামিয়া হেমায়াতুল ইসলাম কৈগ্রাম মাদরাসা মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

মাওলানা হুসাইন আহমদ সাহেবের ইন্তিকালে গভির শোক প্রকাশ করেছেন আল জামেয়া আল ইসলামিয়া পটিয়া মাদরাসার মহা পরিচালক আল্লামা মুফতি আব্দুল হালিম বোখারী, আল জামেয়া আল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসার মহা পরিচালক ও হেফাজতে ইসলাম বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির আল্লামা মহিব্বুল্লাহ বাবুনগরী, নাজিরহাট নাসিরুল ইসলাম মাদরাসার পরিচালক মাওলানা ইদ্রীস, মাওলানা মুফতি ইজহারুল ইসলাম, ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম চৌধুরী প্রমুখ।

আরএম/