শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘বিএনপি-জামায়াত ক্ষমতার বলয়ে ঢুকে সংস্কার থেকে সরে এসেছে’ নামাজ দীনের স্তম্ভ, অন্য সব আমল যাচাইয়ের মাপকাঠি: শায়খ জুহানি বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি

দ্বিতীয় মুক্তিযুদ্ধের জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে:  ধর্ম প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় প্রয়োজনে দ্বিতীয় মুক্তিযুদ্ধের জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে বলে আহ্বান জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আব্দুল্লাহ।

তিনি বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশকে একক নেতৃত্বে যখন বিশ্বের বুকে এগিয়ে নিচ্ছেন, তখনই আবার চক্রান্ত আর ষড়যন্ত্র শুরু হয়েছে। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় প্রয়োজনে দ্বিতীয় মুক্তিযুদ্ধের জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে।

রবিবার (২৫ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা প্রবাসী মুক্তিযোদ্ধা কল্যাণ ও পুনর্বাসন সমিতির শোকসভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

বাঙালির প্রতি বঙ্গবন্ধুর অগাধ আস্থা ছিল উল্লেখ করে ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আব্দুল্লাহ বলেছেন, শেখ ফজলুল হক মনি, আব্দুর রাজ্জাক, শেখ মনসুর আলীসহ গোয়েন্দা সংস্থার অনেকে যখন বঙ্গবন্ধুকে ষড়যন্ত্র থেকে সাবধান করেছিলেন তখন বঙ্গবন্ধু বলেছিলেন, ‘বাঙালিরা আমার বিরুদ্ধে কেন ষড়যন্ত্র করছে? তোমরা বিশ্বাস করলেও আমি বিশ্বাস করি না।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- ঢাকা প্রবাসী মুক্তিযোদ্ধা কল্যাণ ও পুনর্বাসন সমিতির সভাপতি আব্দুল কাইয়ুম খান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সদস্য মেজর (অব.) ওয়াকার হাসান এবং বাংলাদেশ পোস্টের সম্পাদক শরীফ সাহাব উদ্দীন।

শোকসভার আগে কোরআন তেলাওয়াত, ১৫ ও ২১ আগস্টে শহীদ এবং একাত্তরের বীর শহীদদের রূহের মাগফেরাত কামনা করে দোয়ার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ