শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘বিএনপি-জামায়াত ক্ষমতার বলয়ে ঢুকে সংস্কার থেকে সরে এসেছে’ নামাজ দীনের স্তম্ভ, অন্য সব আমল যাচাইয়ের মাপকাঠি: শায়খ জুহানি বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি

চাঁদপুরে মাথায় তাল পড়ে প্রাণ গেল শিক্ষকের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার মোহাম্মদপুর গ্রামে মাথায় তাল পড়ে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। সোমবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

গতকাল রোববার রাত ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত শাহাদাত হোসেন (৪৮) ওই গ্রামের পূর্বপাড়া মোল্লাবাড়ির মৃত কাশেম মোল্লার ছেলে। তিনি তিন সন্তানের জনক।

স্থানীয়দের বরাতে হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, রাত ১২টার দিকে তিনি প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হন। তাদের বাড়ির পুকুরপাড়ে তালগাছের নিচ দিয়ে যাওয়ার সময় হঠাৎ গাছ থেকে একটি তাল তার মাথার ওপর পড়লে তিনি গুরুতর আহত হন।

এ সময় তার চিৎকারে লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে কুমিল্লায় নেয়ার পথে ভোরে তার মৃত্যু হয়।

স্থানীয় বাসিন্দা এহসানুল হক মিলন জানান, শাহাদাত হোসেন দীর্ঘদিন থেকে গ্রামে বিভিন্ন বাড়িতে প্রাইভেট পড়িয়ে জীবিকা নির্বাহ করতেন। তিনি মোহাম্মদপুর গ্রামে শাহাদাত মাস্টার হিসেবে পরিচিত ছিলেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ