মাওলানা খুরশিদুল ইসলাম ত্রিশালী ♦
তালাক বৈধ বিষয়গুলোর মধ্যে সবচেয়ে নিন্দনীয় একটি বিষয়। ইসলামের দৃষ্টিতে একান্ত জরুরি কারণ ছাড়া স্বামীর নিকট তালাক চাওয়া বৈধ নয়। হাদিসে এ ব্যাপারে কঠিন পরিণতির কথা বর্ণিত হয়েছ। যেমন, সাওবান রা. থেকে বর্ণিত।
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন- أَيُّمَا امْرَأَةٍ سَأَلَتْ زَوْجَهَا طَلاَقًا فِي غَيْرِ مَا بَأْسٍ فَحَرَامٌ عَلَيْهَا رَائِحَةُ الْجَنَّةِ
যদি কোন মহিলা অহেতুক তার স্বামীর নিকট তালাক চায় তার জন্য জান্নাতের সুগন্ধও হারাম হয়ে যায়। (আবু দাউদ, অধ্যায়: তালাক, অনুচ্ছেদ: খোলার বর্ণনা, হা/২২২৬, সহিহ)
প্রাসঙ্গিক ভাবে উল্লেখ্য যে, অনেক সময় কিছু খারাপ চরিত্রের মানুষ কোন সহজ-সরল স্ত্রীর নিকট তার স্বামীর বদনাম গেয়ে তার ব্যাপারে বিতৃষ্ণা সৃষ্টি করার অপপ্রয়াস চালায় অথচ ইসলামে এ ব্যাপারে কঠোর হুমকি এসেছে। যেমন,
আবূ হুরাইরাহ রা. থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন-
لَيْسَ مِنَّا مَنْ خَبَّبَ امْرَأَةً عَلَى زَوْجِهَا أَوْ عَبْدًا عَلَى سَيِّدِهِ
“যে ব্যক্তি কোন স্ত্রীকে তার স্বামীর বিরুদ্ধে অথবা দাসকে তার মনিবের বিরুদ্ধে প্ররোচিত করে সে আমাদের দলভুক্ত নয়।(আবু দাউদ, অধ্যায়: তালাক, অনুচ্ছেদ: অনুচ্ছেদ-১ যে ব্যক্তি কোন স্ত্রীকে স্বামীর বিরুদ্ধে উত্তেজিত করে হা/২১৭৫, সহিহ)
অনেক সময় স্ত্রী তার সতীনকে তালাক দেয়ার জন্য স্বামীর নিকট দাবি করে অথবা বাইরে কোন মহিলা কোন পুরুষকে বিবাহ করার জন্য শর্ত দেয় যে, তার আগের স্ত্রীকে তালাক দিতে হবে তাহলে তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। অথচ এ ধরণের দাবি বা শর্তারোপ কোনটাই ইসলামে বৈধ নয়।
আবূ হুরাইরাহ (রাঃ) থেকে বর্ণিত: তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন-
لاَ تَسْأَلِ الْمَرْأَةُ طَلاَقَ أُخْتِهَا لِتَسْتَفْرِغَ صَحْفَتَهَا وَلْتَنْكِحْ فَإِنَّمَا لَهَا مَا قُدِّرَ لَهَا "
কোন নারী যেন নিজ স্বার্থের জন্য এবং বিয়ে বসার জন্য তার বোনের তালাক না চায়। কেননা সে তাই পাবে যা তার জন্য নির্ধারিত আছে। ( সহীহুল বুখারী, অধ্যায়: বিবাহ। অনুচ্ছেদ, বিয়েতে যে সকল শর্ত করা বৈধ নয়। সুনানে আবু দাউদ, অধ্যায়: তালাক, অনুচ্ছেদ: কোন মহিলার স্বামীর নিকট তার সতীনের তালাক দাবি করা হা/২১৭৬, সহীহ)
যে সব কারণে স্ত্রীর জন্য তার স্বামীর নিকট তালাক চাওয়া জায়েয
সম্মানিত ফিকহবিদগণ বলেন, স্ত্রী যদি স্বামীর পক্ষ থেকে ক্ষয়-ক্ষতির সম্মুখীন হয় বা হওয়ার আশংকা করে তাহলে তার স্বামীর নিকট তালাক চাওয়া জায়েয রয়েছে। এই ক্ষয়-ক্ষতি শারীরিক, মানসিক, আমল-আখলাক, ইবাদত-বন্দেগি ইত্যাদি বিভ