শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ।। ৮ কার্তিক ১৪৩৩ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
খুতবার মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির আহ্বান ধর্মমন্ত্রীর পাকিস্তানে অস্থিতিশীলতায় আফগানিস্তানকে দায়ী করা বিভ্রান্তিকর: তালেবান মুখপাত্র আল-আকসার খতিবকে ধরে নিয়ে যাওয়ার নিন্দা জমিয়তের পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পুনঃস্থাপনের দাবি খেলাফত মজলিসের শতবর্ষী রেসকোর্স মসজিদের বিদ্যুৎ-পানির সংযোগ পুনর্বহালে দিল্লি হাইকোর্টের ‘না’ শিশু নিপীড়ন ও আইন হাতে নেওয়া কোনোটাই গ্রহণযোগ্য নয়: হেফাজত মাগরিবের নামাজে ইমামতিকালে অসুস্থ হয়ে মৃত্যু জুমা শেষ হতেই আল-আকসার খতিবকে ধরে নিয়ে গেল ইসরায়েলি পুলিশ ঈমানের মাধুর্যেই মেলে অন্তরের প্রশান্তি: শাইখ সালেহ বিন হুমাইদ পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তা জোরদার ও সশস্ত্র তৎপরতা বন্ধের দাবি

অনুমোদন পেলো ফিলিপাইনের মুসলিম স্বায়ত্তশাসিত অঞ্চলের পতাকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম ♦

ফিলিপাইনের দক্ষিণে স্বায়ত্তশাসিত মুসলিম অঞ্চলে বাংসামোরোর সরকারী পতাকা সংসদ সদস্যদের দ্বারা অনুমোদিত হয়েছে।

গতকাল শনিবার ফিলিপাইনের অধিকাংশ সংসদ সদস্যের রায়ের মাধ্যমে মুসলিম অধ্যুষিত রাজ্য মিন্দানাওরের পতাকা অনুমোদিত হয়েছে।

সংসদ সদস্য লানাঙ্গ আলী ফেসবুকে তার নিজস্ব পেজে লিখেছেন আলহামদুলিল্লাহ! বিল নম্বর ৭-এর মাধ্যমে স্বায়ত্তশাসিত বাংসামোরো অঞ্চলের অফিসিয়াল পতাকা অনুমোদন আইন পাস হয়েছে।

তিনি ফেসবুকে স্বায়ত্তশাসিত বাংসামোরো অঞ্চলের নতুন পতাকার ছবি পোষ্ট করেছেন। আমেরিকা যখন ফিলিপাইন দখল করে সে সময় এবং স্বাধীনতা-উত্তরকালে বাংসামোরো মুসলমানরা দীর্ঘদিন ধরে তাদের অধিকার থেকে বঞ্চিত ছিল। ২১শে জানুয়ারি গণভোটের পরে এই অঞ্চলটি স্বায়ত্তশাসন লাভ করেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ