শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২২ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
ফেনীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে নিম্নবিত্তদের মাঝে ঈদ উপহার বিতরণ ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া বৃহত্তর মিরপুরের কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার পরিকল্পনা সরকারের নদওয়াতুল উলূম আশ-শরইয়্যাহয় ভর্তি শুরু ৬ শাওয়াল ঐতিহাসিক বদর যুদ্ধ শাশ্বত অনুপ্রেরণার উৎস: পীর সাহেব চরমোনাই ৫ শতাধিক অসহায় পরিবারের মাঝে খলিফা ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘আরও ২টি ভেসেল আসছে, জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই’ নিষেধাজ্ঞা সত্ত্বেও হরমুজ প্রণালী ব্যবহার করায় আইআরজিসির ড্রোন হামলা রিজওয়ানার বক্তব্যে নির্বাচনী ইঞ্জিনিয়ারিং প্রমাণিত: আমিরে মজলিস হামলা বন্ধের জন্য যে শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট

নতুন এই ফিচারে ফেসবুক থেকে তথ্য মুছে ফেলা যাবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সামাজিকমাধ্যমে জায়ান্ট প্রতিষ্ঠান ফেসবুক এবার এর ব্যবহারকারীদের জন্য একটি দারুণ ফিচার নিয়ে আসছে ‘অফ ফেসবুক অ্যাকটিভিটি’ নামের নতুন এ টুল ব্যবহার করে আইডির সব হিস্ট্রি (পুরনো তথ্য) ডিলিট করা বা মুছে ফেলতে পারবেন।

যুক্তরাজ্যের বাণিজ্য বিষয়ক গণমাধ্যম মার্কেট ইংল্যান্ডের এক খবরে এ তথ্য উল্লেখ করা হয়েছে। খবরে বলা হয়েছে, সামাজিকমাধ্যমে গ্রাহকের গতিবিধির তথ্য নিয়ন্ত্রণে এ টুল এনেছে ফেসবুক। গ্রাহকরা এই টুল ব্যবহার করে ডিজিটাল বিচরণ অনুসন্ধান করে সেই তথ্য আবার মুছে ফেলতে পারবেন।

তবে এখনই সবার জন্য এটি উন্মুক্ত করা হচ্ছে না। এই প্রযুক্তি প্রথমে স্পেন, তারপর দক্ষিণ কোরিয়া এবং আয়ারল্যান্ডে চালু করা হবে। তারপর একে একে পৃথিবীর বাকি দেশগুলোতেও ছড়িয়ে যাবে আগামী কয়েক মাসের মধ্যেই।

এই টুলটি ব্যবহার করতে পারলে গ্রাহক নিজেই বেছে নিতে পারবেন, তার কোন তথ্য ফেসবুক বা অন্যান্য সামাজিকমাধ্যমে থাকবে অথবা থাকবে না। সোশাল মিডিয়া অ্যাকাউন্টে যে সমস্ত তথ্য ইতিমধ্যে দেয়া হয়ে গেছে, সেগুলোও মুছে ফেলতে পারবেন আপনি।

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ