শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৪ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মদিনায় হামলার চেষ্টা হলে মুসলমানরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করবে: ধর্মমন্ত্রী ইসলাম নিয়ে ১৬ বছরের গবেষণা ব্রাজিলের নৃবিজ্ঞানীর বগুড়ায় ফিলিং স্টেশনে বিস্ফোরণে ৫ জন আহত হাফেজদের বিতর্কিত লেখকের বই উপহার ও আইনমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ হেফাজতের ডেঙ্গু পরিস্থিতিতে সরকারের দৃশ্যমান পদক্ষেপ নেই: ইসলামী আন্দোলন সমসাময়িক কওমি মাদ্রাসা ও প্রাসঙ্গিক ভাবনা: মুফতি দিলাওয়ার হোসাইনের সাক্ষাৎকার হজ ২০২৭: যাদের জন্য থাকছে না অংশ নেওয়ার সুযোগ  দানিয়াল মুহাম্মদ আম্মার ফাউন্ডেশনের সিরাত কুইজ প্রতিযোগিতা, পুরস্কার অর্ধলক্ষ টাকার বই কুরআন কি অযোগ্য, নাকি আমরা? ‘গণভোটের রায় উপেক্ষা করলে জনগণকে সঙ্গে নিয়ে এক দফায় যাবে ১১ দল’

ভারতে বন্যায় ২ দিনে ৫৮ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। পাঞ্জাব, উত্তরাখান্ড ও হিমাচলপ্রদেশে ২ দিনের প্রাণ গেছে ৫৮ জনের। এরমধ্যে কেবল উত্তরাখান্ডে মৃতের সংখ্যা ৩২ আর হিমাচলপ্রদেশে প্রাণ গেছে ২৬ জনের।

এই তিন রাজ্যে ভারি বৃষ্টির পূর্বাভাস থাকায় বন্যা পরিস্থিতির আরো অবনতির আশঙ্কা করা হচ্ছে। বন্যা কবলিত এলাকায় জরুরি ত্রাণ সহায়তার জন্য ১শ কোটি রুপি বরাদ্দ করেছে পাঞ্জাবের মুখ্যামন্ত্রী অমরিন্দার সিং। গঙ্গাসহ উত্তরাখান্ডের বেশির ভাগ নদীর পানি বইছে বিপদ সীমার ওপর দিয়ে। বন্ধ ঘোষণা করা হয়েছে রাজ্যের নয় জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান।

এদিকে, যমুনা নদীর পানি বিপদ সীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় বন্যা সতর্কতা জারি করা হয়েছে দিল্লিতে। এরইমধ্যে দিল্লি থেকে ১০ হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।

-এটি