শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৪ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মদিনায় হামলার চেষ্টা হলে মুসলমানরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করবে: ধর্মমন্ত্রী ইসলাম নিয়ে ১৬ বছরের গবেষণা ব্রাজিলের নৃবিজ্ঞানীর বগুড়ায় ফিলিং স্টেশনে বিস্ফোরণে ৫ জন আহত হাফেজদের বিতর্কিত লেখকের বই উপহার ও আইনমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ হেফাজতের ডেঙ্গু পরিস্থিতিতে সরকারের দৃশ্যমান পদক্ষেপ নেই: ইসলামী আন্দোলন সমসাময়িক কওমি মাদ্রাসা ও প্রাসঙ্গিক ভাবনা: মুফতি দিলাওয়ার হোসাইনের সাক্ষাৎকার হজ ২০২৭: যাদের জন্য থাকছে না অংশ নেওয়ার সুযোগ  দানিয়াল মুহাম্মদ আম্মার ফাউন্ডেশনের সিরাত কুইজ প্রতিযোগিতা, পুরস্কার অর্ধলক্ষ টাকার বই কুরআন কি অযোগ্য, নাকি আমরা? ‘গণভোটের রায় উপেক্ষা করলে জনগণকে সঙ্গে নিয়ে এক দফায় যাবে ১১ দল’

মোদিকে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা দিচ্ছে আরব-আমিরাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চলতি মাসেই সংযুক্ত আরব আমিরাতের সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘অর্ডার অব জায়েদ’ পাচ্ছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গত রোববার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে এক বিবৃতিতে একথা জানানো হয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ২৩ ও ২৪ আগস্ট আমিরাত সফরে যাবেন মোদি। তখনই তাকে সর্বোচ্চ সম্মান দেওয়া হবে।
এ বছর এপ্রিল মাসে সংযুক্ত আরব আমিরাতের যুবরাজ ঘোষণা করেন, তার ‘প্রিয় বন্ধু’ মোদিকে এই সম্মান দেওয়া হবে। আবুধাবির যুবরাজ টুইট করে বলেন, ভারতের সঙ্গে আমাদের ঐতিহাসিক যোগাযোগ রয়েছে।

আমার প্রিয় বন্ধু মোদি সে যোগাযোগ দৃঢ়তর করে তুলেছেন। এ অবদানের স্বীকৃতি হিসাবে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট তাকে জায়েদ পদক প্রদান করবেন।

তখন এ পুরস্কার প্রদানের সময় বা তারিখ জানানো হয়নি। জায়েদ মেডেল বা অর্ডার অব জায়েদ হল আমিরাতের সর্বোচ্চ বেসামরিক সম্মান। বিভিন্ন দেশের প্রেসিডেন্ট, রাজা বা অন্যান্য রাষ্ট্রপ্রধানকে ওই পদক দেওয়া হয়।

এর আগে এ সম্মান পেয়েছেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং, ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ, ইরিট্রিয়ার প্রেসিডেন্ট ইসাইয়াস আফওয়েরকি। পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট পারভেজ মুশারফ, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ।

বিশ্লেষকরা বলছেন, কাশ্মীর ইস্যুতে যখন পাকিস্তান গোটা বিশ্বের মুসলিম দেশগুলিকে একত্রিত করার চেষ্টা করছে, তখন সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে মোদিকে সর্বোচ্চ সম্মান দেয়া তাৎপর্যপূর্ণ। এর মাধ্যমে কাশ্মীর ইস্যুতে আরব-আমিরাতের অবস্থানও স্পষ্ট হলো।

-এটি