মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ।। ২৫ কার্তিক ১৪৩৩ ।। ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত জামিয়া আশরাফিয়া পরিদর্শনে বেফাক নেতৃবৃন্দ জামিয়া আশরাফিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করছে: রাষ্ট্রপতি জামিয়া আশরাফিয়ায় অগ্নিকাণ্ডের ঘটনায় আল-হাইআতুল উলয়ার উদ্বেগ শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি চাওয়ার আইনগত সুযোগ নেই: চিফ প্রসিকিউটর ইসরায়েলি কারাগারে কুরআনের হাফেজা হলেন ফিলিস্তিনি তরুণী পূর্ণিমার পূর্বে চাঁদ শিল্পাঞ্চলের নিরাপত্তায় তিন জেলায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন বাড়ি ফেরার পথে মাদরাসাছাত্রীর মৃত্যু ‘বাতিল ও ভ্রান্ত মতবাদের বিরুদ্ধে সোচ্চার হওয়া কওমি আলেমদের দায়িত্ব’

সৌদিতে বাস দুর্ঘটনায় বাংলাদেশি হাজি নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরবের মক্কা থেকে মদিনায় যাওয়ার পথে বাংলাদেশি হাজিদের বহনকারী একটি বাস দুর্ঘটনায় একজন হাজি নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।

আজ শনিবার স্থানীয় সময় সকাল সোয়া ১১টায় ওয়াজুল ফারা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।

বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (প্রেস) ফখরুল ইসলাম বলেন, বাসের চাকা ফেটে এ দুর্ঘটনা ঘটেছে। বাসটিতে মোট ৩৫ জন ছিলেন। হজ পালনের পর মদিনায় মহানবী সা. এর কবর জিয়ারতে যাচ্ছিলেন ওই বাংলাদেশিরা।

আহতদের চারজনকে ওয়াজুল ফারা হাসপাতাল, আটজনকে কিং ফাহাদ হাসপাতাল, সাতজনকে মিকাত হাসপাতালে, দুজনকে ওহুদ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ