রবিবার, ০৭ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২১ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড এমপিও দাবিতে অবস্থানরত শিক্ষকদের মাঝে ছাত্র জমিয়তের পানি-স্যালাইন বিতরণ মতিঝিলে ব্যবসায়ীকে গুলি করে ১৭ লাখ টাকা ছিনতাই আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী

২ মার্কিন মুসলিম নারী কংগ্রেস সদস্যের ইসরায়েল সফরে নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানের পর মার্কিন কংগ্রেসের দুই মুসলিম নারী সদস্য ইলহান ওমর ও রাশিদা তালিবের ইসরায়েল সফরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) ইসরায়েল এ নিষেধাজ্ঞার কথা জানায়। আগামী রোববার (১৮ আগস্ট) তাদের ইসরায়েল সফরে যাওয়ার কথা ছিল।

ইসরায়েলের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে মার্কিন কংগ্রেসের এই দু’সদস্যের সফরে নিষেধাজ্ঞার কথা জানানো হয়েছে। দেশটির আইন অনুযায়ী যারা ইসরায়েলকে বর্জনের আহ্বান জানান তাদের ইসরায়েল সফর করতে দেয়া হয় না।

গত মাসে যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত রন ডেরমার অবশ্য এ দু’জনের সফরের ব্যাপারে ইতিবাচক অবস্থানের কথা জানিয়েছিলেন।

বৃহস্পতিবার ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমের এক বার্তায় বলেন, এ দু’কংগ্রেস সদস্যকে ইসরায়েল সফরের অনুমতি দেয়া হলেও তা হবে ইসরায়েলের দুর্বলতা। তারা ইসরায়েল ও সব ইহুদিকে ঘৃণা করেন। কোনোভাবেই তাদের মানসিকতার পরিবর্তন ঘটানো যাবে না।

ট্রাম্পের এ বার্তার পর ইসরায়েলের নিষেধাজ্ঞার কথা জানানো হয়। সোমালি বংশোদ্ভূত ইলহান ওমর এবং ফিলিস্তিনি বংশোদ্ভূত রাশিদা তালিব প্রকাশ্যেই প্রেসিডেন্ট ট্রাম্পের অভিবাসীবিরোধী এবং মুসলিমবিরোধী নীতির কঠোর সমালোচক বলে পরিচিত।

উল্লেখ্য, গত বছরের নভেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী হিসেবে মার্কিন কংগ্রেসের সদস্য নির্বাচিত হন তারা। তারাই প্রথম দুই মুসলিম নারী, যারা মার্কিন কংগ্রেসের সদস্য হয়েছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ