রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে লন্ডনে আলোচনা সভা ও দোয়া মাহফিল ফিরিয়ে দিন বিধবার মুখের হাসি আজ শুরু হচ্ছে বেফাকের ইলমুত তাজবিদ ওয়াল কিরাতের কেন্দ্রীয় পরীক্ষা রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’

সীমান্তে গোলাগুলি: ভারতীয় কূটনীতিককে ডেকে কঠিন বার্তা দিল পাকিস্তান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় সশস্ত্র বাহিনীকে লক্ষ্য করে হামলায় ভারতকে কঠিনভাবে সতর্ক করেছে পাকিস্তান। এ ঘটনায় পাকিস্তানে নিযুক্ত ভারতীয় ডেপুটি হাই কমিশনারকেও তলব করা হয়েছে।

এক্সপ্রেস ট্রিবিউন উর্দূর খবরে বলা হয়, বৃহস্পতিবার কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতীয় সেনাবাহিনীর ছোড়া গুলিতে ৩ সেনা নিহত হওয়ার বিষয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানিয়েছে পাকিস্তান। পাকিস্তানে নিযুক্ত ভারতীয় ডেপুটি হাই কমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণলায়ে ডাকা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, লাইন অব কন্ট্রোলে (এলওসি) ভারতীয় বাহিনীকে নিজস্ব অবস্থানে থাকতে পাকিস্তানের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। এছাড়া ভারতীয় ডেপুটি হাই কমিশনারকে লিখিত একটি প্রতিবাদলিপিও দেয়া হয়েছে। এতে বিগত কয়েকদিনে সীমান্তে ভারতীয় বাহিনীর উসকানিমূলক কর্মকাণ্ডের তালিকা দেয়া হয়।

ভারতের বাড়াবাড়ির কারণে কোনো উত্তেজনা সৃষ্টি হলে পাকিস্তান কঠিন পদক্ষেপ নেবে বলেও ভারতীয় ডেপুটি হাই কমিশনারকে হুশিয়ারি করা হয়েছে।

কাশ্মীর নিয়ে ভারতের সঙ্গে বাণিজ্যিক ও আন্তঃসীমান্ত পরিবহন বাতিল করেছে পাকিস্তান। তাছাড়া ভারতীয় রাষ্ট্রদূতকেও বহিষ্কার করেছে ইসলামাবাদ। পাকিস্তানে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত অজয় বিসারিয়াকে ফেরত পাঠানোয় দেশটিতে ডেপুটি হাই কমিশনারের মাধ্যমে কূটনৈতিক কার্যক্রম চালাচ্ছে ভারত।

উল্লেখ্য, কাশ্মীর নিয়ে উত্তেজনার মধ্যেই বৃহস্পতিবার সীমান্তে পাকিস্তান ও ভারতের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ভারতের ৫ সেনা ও পাকিস্তানের ৩ সেনা সদস্য নিহত হয়েছে।

পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর জানিয়েছেন, কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতীয় সেনাবাহিনী গুলি ছোড়ার পর পাকিস্তানি সেনারা পাল্টা আক্রমণ চালিয়েছে। ফলে পাঁচ জন ভারতীয় সেনা নিহত ও বহু আহত হয়েছে। এছাড়া ভারতীয় বাহিনীর বাঙ্কারও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তিনি জানান। তবে সেনা নিহতের বিষয়টি অস্বীকার করেছে ভারত।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ