শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৪ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মদিনায় হামলার চেষ্টা হলে মুসলমানরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করবে: ধর্মমন্ত্রী ইসলাম নিয়ে ১৬ বছরের গবেষণা ব্রাজিলের নৃবিজ্ঞানীর বগুড়ায় ফিলিং স্টেশনে বিস্ফোরণে ৫ জন আহত হাফেজদের বিতর্কিত লেখকের বই উপহার ও আইনমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ হেফাজতের ডেঙ্গু পরিস্থিতিতে সরকারের দৃশ্যমান পদক্ষেপ নেই: ইসলামী আন্দোলন সমসাময়িক কওমি মাদ্রাসা ও প্রাসঙ্গিক ভাবনা: মুফতি দিলাওয়ার হোসাইনের সাক্ষাৎকার হজ ২০২৭: যাদের জন্য থাকছে না অংশ নেওয়ার সুযোগ  দানিয়াল মুহাম্মদ আম্মার ফাউন্ডেশনের সিরাত কুইজ প্রতিযোগিতা, পুরস্কার অর্ধলক্ষ টাকার বই কুরআন কি অযোগ্য, নাকি আমরা? ‘গণভোটের রায় উপেক্ষা করলে জনগণকে সঙ্গে নিয়ে এক দফায় যাবে ১১ দল’

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে ৬ পুলিশ আহত, জিম্মি ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় বন্দুকধারীর গুলিতে অন্তত ৬ পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। এছাড়া জিম্মি রয়েছেন আরও দুজন। তাদের উদ্ধারে বন্দুকধারীর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ।

বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, বুধবার স্থানীয় সময় বিকাল সাড়ে চারটার দিকে একজন পুরুষ বন্দুকধারীর সঙ্গে পুলিশের গুলিবর্ষণ শুরু হয়। ফিলাডেলফিয়ার একটি বাড়িতে ড্রাগ ওয়ারেন্ট অভিযান পরিচালনার সময় ওই বন্দুকধারী পুলিশের ওপর গুলিবর্ষণ শুরু করে।

এ ঘটনায় দুই পুলিশ সদস্য জিম্মি হয়েছে এবং এখন পর্যন্ত তারা জিম্মি আছে বলেই ধারণা করা হচ্ছে। পুলিশ সদস্যদের উদ্ধারে বন্দুকধারীর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ। জিম্মি দশার পাঁচ ঘণ্টা কেটে গেলেও বন্দুকধারী এখন পর্যন্ত আত্মসমর্পণ করেনি।

স্থানীয় পুলিশ কমিশনার রিচার্ড রস বলেন, জিম্মি দশার কারণে আমি বেশ উদ্বিগ্ন। তার (বন্দুকধারীর) আত্মসমর্পণের কোনও লক্ষণ নেই। তবে আমরা বুঝতে পারছি সে এখনও জীবিত আছে।

এদিকে বন্দুকধারীর গুলিতে আহত ৬ পুলিশ সদস্যকে হাসপাতালে নেয়া হয়েছে। তারা আশঙ্কামুক্ত বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এর আগে বন্দুকধারী এলোপাথাড়ি গুলিবর্ষণ শুরু করলে বেশ কয়েকজন পুলিশ সদস্য দরজা-জানালা দিয়ে বের হয়ে আসতে বাধ্য হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ