শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৪ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মদিনায় হামলার চেষ্টা হলে মুসলমানরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করবে: ধর্মমন্ত্রী ইসলাম নিয়ে ১৬ বছরের গবেষণা ব্রাজিলের নৃবিজ্ঞানীর বগুড়ায় ফিলিং স্টেশনে বিস্ফোরণে ৫ জন আহত হাফেজদের বিতর্কিত লেখকের বই উপহার ও আইনমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ হেফাজতের ডেঙ্গু পরিস্থিতিতে সরকারের দৃশ্যমান পদক্ষেপ নেই: ইসলামী আন্দোলন সমসাময়িক কওমি মাদ্রাসা ও প্রাসঙ্গিক ভাবনা: মুফতি দিলাওয়ার হোসাইনের সাক্ষাৎকার হজ ২০২৭: যাদের জন্য থাকছে না অংশ নেওয়ার সুযোগ  দানিয়াল মুহাম্মদ আম্মার ফাউন্ডেশনের সিরাত কুইজ প্রতিযোগিতা, পুরস্কার অর্ধলক্ষ টাকার বই কুরআন কি অযোগ্য, নাকি আমরা? ‘গণভোটের রায় উপেক্ষা করলে জনগণকে সঙ্গে নিয়ে এক দফায় যাবে ১১ দল’

মিয়ানমারের মিলিটারি একাডেমিতে হামলা, নিহত ১৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিয়ানমারের উত্তরাঞ্চলে সামরিক বাহিনীর একটি কলেজসহ পাঁচটি জায়গায় হামলা চালানো হয়েছে। এ ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছে।

বৃহস্পতিবার এ হামলা চালানো হয়। নিহতদের বেশিরভাগ সামরিক বাহিনীর সদস্য বলে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

মিয়ানমারের সংবাদপত্র ইরাবতি জানায়, এটি ডিএসটিএতে কয়েক দশকের মধ্যে এটি প্রথম আক্রমণ।

সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল জ মিন তুন বলেন, পিন ও লুইন এলাকায় অবস্থিত দ্য ডিফেন্স সার্ভিসেস টেকনোলজি একাডেমিতে (ডিএসটিএ) বৃহস্পতিবার সকালে হামলা চালানো হয়েছে।

ওই সেনা মুখপাত্র আনাদোলু নিউজ এজেন্সিকে বলেন, এ হামলায় এক বেসামরিক নিহত হয়েছেন এবং আরও এক সেনা আহত হয়েছে। বৃহস্পতিবার সকালে একটি সশস্ত্র গোষ্ঠী পিন ও লুইনের একটি সেনা চেকপোস্ট এবং শান রাজ্যের নাওং চোতে একটি সামরিক ঘাঁটিতে হামলা চালানো হয়েছে।

তিনি বলেন, শান রাজ্যে সাম্প্রতিক সময়ে বিভিন্ন মাদক কারখানায় সেনা অভিযানের জবাবে এই হামলা চালানো হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে স্থানীয় কিছু গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, তা'য়াং ন্যাশনাল লিবারেশন আর্মি ওই হামলা চালিয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ