শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৪ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মদিনায় হামলার চেষ্টা হলে মুসলমানরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করবে: ধর্মমন্ত্রী ইসলাম নিয়ে ১৬ বছরের গবেষণা ব্রাজিলের নৃবিজ্ঞানীর বগুড়ায় ফিলিং স্টেশনে বিস্ফোরণে ৫ জন আহত হাফেজদের বিতর্কিত লেখকের বই উপহার ও আইনমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ হেফাজতের ডেঙ্গু পরিস্থিতিতে সরকারের দৃশ্যমান পদক্ষেপ নেই: ইসলামী আন্দোলন সমসাময়িক কওমি মাদ্রাসা ও প্রাসঙ্গিক ভাবনা: মুফতি দিলাওয়ার হোসাইনের সাক্ষাৎকার হজ ২০২৭: যাদের জন্য থাকছে না অংশ নেওয়ার সুযোগ  দানিয়াল মুহাম্মদ আম্মার ফাউন্ডেশনের সিরাত কুইজ প্রতিযোগিতা, পুরস্কার অর্ধলক্ষ টাকার বই কুরআন কি অযোগ্য, নাকি আমরা? ‘গণভোটের রায় উপেক্ষা করলে জনগণকে সঙ্গে নিয়ে এক দফায় যাবে ১১ দল’

আমি কাশ্মিরের কণ্ঠ হব, তাদের প্রতিনিধি হব: ইমরান খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কাশ্মীর ইস্যুকে আন্তর্জাতিক মহলের কাছে নিয়ে যাওয়ার শপথ করে পাকিস্তান পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, আমি কাশ্মীরের কণ্ঠ হব। তাদের প্রতিনিধি হব।

বুধবার (১৪ আগস্ট) পাকিস্তানের স্বাধীনতা দিবস উপলক্ষে মুজাফফরাবাদে বিধানসভার বৈঠকে ‘আজাদ জম্মু-কাশ্মীর’ বিষয়ে আলোচনার সময় এ কথা বলেন তিনি।

ইমরান বলেন, আমার বিশ্বাস, এটা নরেন্দ্র মোদীর বড় কৌশলগত ভুল। এর জন্য তাকে ও বিজেপি সরকারকে বড় মূল্য দিতে হবে। আমি মনে করি, এটা মোদীর হিসাবে অনেক বড় ভুল।

জম্মু- কাশ্মিরে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে বিশ্বনেতাদের দৃষ্টি আকর্ষণ কঠিন কাজ মন্তব্য করে তিনি বলেন, এখন কাশ্মীর ইস্যুটি বিশ্ব মিডিয়ার স্পটলাইটে এসেছে। এ পদক্ষেপের (৩৭০ অনুচ্ছেদ বাতিল) মাধ্যমে মোদী ভারতশাসিত কাশ্মি রবিতর্কের আন্তর্জাতিকীকরণ করে দিয়েছেন।

এ বছর কাশ্মীরিদের সঙ্গে সংহতি জানিয়ে স্বাধীনতা দিবস উদযাপনের ঘোষণা দিয়েছে পাকিস্তান। একই সঙ্গে, বৃহস্পতিবার (১৫ আগস্ট) ভারতের স্বাধীনতা দিবসকে ‘কালো দিবস’ হিসেবে উদযাপন করবে তারা।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ