রবিবার, ০৭ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২১ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড এমপিও দাবিতে অবস্থানরত শিক্ষকদের মাঝে ছাত্র জমিয়তের পানি-স্যালাইন বিতরণ মতিঝিলে ব্যবসায়ীকে গুলি করে ১৭ লাখ টাকা ছিনতাই আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী

অস্ট্রেলিয়ায় ৫০০ কোটি টাকার মাদকসহ গ্রেফতার ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড প্রদেশে স্মরণকালের সর্বোচ্চ পরিমাণ মাদক জব্দ করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আন্তর্জাতিক অপরাধী চক্রের ছয়জনকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।

কুইন্সল্যান্ড পুলিশের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, মাদক চোরাচালানের ওই ঘটনায় অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড থেকে চার বৃটিশ নাগরিকসহ মোট ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।

যুক্তরাজ্যভিত্তিক সংগঠিত একটি অপরাধী চক্র ওই অঞ্চলে মেথামফেটামাইন ও এমডিএমএ পাউডার সরবরাহ করছিল।

জব্দ হওয়া মাদকের অর্থমূল্য প্রায় ৬১ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ৫১৫ কোটি টাকা)। এ পরিমাণ মাদক দিয়ে প্রায় এক কোটি বিশ লাখ এক্সট্যাসি ক্যাপসুল প্রস্তুত করা সম্ভব বলে জানিয়েছে পুলিশ।

কুইন্সল্যান্ড পুলিশ আরও জানায়, অস্ট্রেলিয়ার ইতিহাসে এটি তৃতীয়-সর্বোচ্চ এমডিএমএ জব্দের ঘটনা। কুইন্সল্যান্ডে এ পর্যন্ত জব্দ হওয়া এমডিএমএ’র মধ্যে এগুলো সব চেয়ে বিশুদ্ধ।

এ ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে অস্ট্রেলিয়া থেকে আটক চারজনের মধ্যে দুইজন বৃটিশ নাগরিক। এ ছাড়া বাকি দুইজনের মধ্যে এক অস্ট্রেলীয় যুবক ও এক নারী রয়েছেন।

অন্যদিকে গত সপ্তাহে নিউজিল্যান্ডের অকল্যান্ড থেকে দুইশ’ কেজি মেথামফেটামাইনসহ আরও দুই বৃটিশ নাগরিককে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যেও অভিযান চালায় পুলিশ।

কুইন্সল্যান্ড পুলিশ এক বিবৃতিতে জানায়, অস্ট্রেলিয়ান জনগোষ্ঠীকে ব্যবহার করে সংগঠিত অপরাধী চক্র মুনাফা লুফে নেওয়ার চেষ্টা করছে। পুলিশের ধারণা, জব্দ হওয়া ওইসব পাউডার দিয়ে এক্সট্যাসি পিল ও ক্যাপসুল উৎপাদন করা হতো।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ