মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ।। ২৫ কার্তিক ১৪৩৩ ।। ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জামিয়া আশরাফিয়ার আহত শিক্ষার্থীদের সুচিকিৎসা নিশ্চিতের আহ্বান জমিয়তের জামিয়া আশরাফিয়ার আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে হেফাজত মহাসচিব ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৫ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মাদরাসার শিক্ষার্থীদের নামমাত্র মূল্যে কিতাব দেবে মাকতাবাতুল ইসলাম জামিয়া আশরাফিয়ার অগ্নিকাণ্ডে ব্যথিত আমিরে মজলিস, জানালেন সমবেদনা অগ্নিদগ্ধ মাদরাসা শিক্ষার্থীদের বিনামূল্যে চিকিৎসা দিচ্ছে সরকার জামিয়া আশরাফিয়া পরিদর্শনে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের নেতারা সিলেটে বৃহস্পতিবার শুরু হচ্ছে আঞ্জুমানের ১০ সালা দস্তারবন্দী সম্মেলন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত জামিয়া আশরাফিয়া পরিদর্শনে বেফাক নেতৃবৃন্দ জামিয়া আশরাফিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স

রাগে-ক্ষোভে চামড়া মাটিতে পুঁতে ফেলেছেন কোরবানিদাতারা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গোটা নীলফামারীতে কোরবানির পশুর চামড়া কেনার লোক মিলেনি। ফলে সারাদিন অপেক্ষার পর বাধ্য হয়েই চামড়া মাটিতে পুঁতে ফেলেছেন কোরবানিদাতারা। জেলা শহর ছাড়াও সৈয়দপুর, ডোমার, ডিমলা, জলঢাকা ও কিশোরগঞ্জ উপজেলাতেও একই চিত্র দেখা গেছে।

ঈদের নামাজ শেষে একক ও ভাগে গরু কোরবানি দেওয়া হয়। কেউ কেউ খাসিও কোরবানি করেন। আগে কোরবানির সঙ্গে চামড়া ক্রেতারা আসতেন, অনেক সময় অগ্রিম টাকা দিতেন। কিন্ত এবারে চিত্র একেবারে ভিন্ন। সারাদিনেও কোনো চামড়া কেনার লোক মিলেনি। ফলে বাধ্য হয়ে অনেকেই মাটিতে গর্ত করে পুঁতে ফেলেছেন গরু ও খাসির চামড়া।

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাসিন্দা আলম হোসেন (৬০) গণমাধ্যমকে বলেন, প্রতিবছর মাদরাসা, এতিমখানা, গরিব মানুষের মধ্যে চামড়া বিক্রির টাকা বিতরণ করা হতো। কিন্ত এবার সেই সাহায্য দেওয়া সম্ভব হবে না।

জেলার সৈয়দপুরের কামারপুকুর ইউনিয়নের হাসান ৫০ হাজার টাকা দামের গরুর চামড়া সৈয়দপুর আড়তে নিয়ে যান। সেখানে ৮০ টাকা দাম বলা হয়। আর বলা হয় দিলে দেন, নাহলে বাড়ি নিয়ে যান। বাধ্য হয়ে রাগে-ক্ষোভে চামড়াটি বাড়িতে নিয়ে এসে মাটিতে পুঁতে ফেলেন।

আরএম/