মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ।। ২৫ কার্তিক ১৪৩৩ ।। ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জামিয়া আশরাফিয়ার আহত শিক্ষার্থীদের সুচিকিৎসা নিশ্চিতের আহ্বান জমিয়তের জামিয়া আশরাফিয়ার আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে হেফাজত মহাসচিব ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৫ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মাদরাসার শিক্ষার্থীদের নামমাত্র মূল্যে কিতাব দেবে মাকতাবাতুল ইসলাম জামিয়া আশরাফিয়ার অগ্নিকাণ্ডে ব্যথিত আমিরে মজলিস, জানালেন সমবেদনা অগ্নিদগ্ধ মাদরাসা শিক্ষার্থীদের বিনামূল্যে চিকিৎসা দিচ্ছে সরকার জামিয়া আশরাফিয়া পরিদর্শনে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের নেতারা সিলেটে বৃহস্পতিবার শুরু হচ্ছে আঞ্জুমানের ১০ সালা দস্তারবন্দী সম্মেলন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত জামিয়া আশরাফিয়া পরিদর্শনে বেফাক নেতৃবৃন্দ জামিয়া আশরাফিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স

ভোজের আয়োজন 'কাটা ঘায়ে নুনের ছিটা' : আলিগড়ের কাশ্মিরী ছাত্ররা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতে ৩৭০ ধারা বাতিল ও কাশ্মিরী বাড়ি ফিরতে না দেওয়ার প্রতিবাদে সরব হলেন আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের (এএমইউ) কাশ্মিরী ছাত্ররা। প্রতিবাদ হিসেবে কুরবানি ঈদের দিন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আয়োজিত ভোজ বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন তারা।

এক যৌথ বিবৃতিতে এই কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের কাশ্মিরী ছাত্ররা বলেছেন, কুরবানি ঈদের দিন তাদের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভোজের আয়োজন আসলে 'কাটা ঘায়ে নুনের ছিটা'!

কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল এবং দেশের অন্যন্য অংশের সঙ্গে উপত্যকার যোগযোগ বিচ্ছিন্ন করে রাখার কেন্দ্রীয় পদক্ষেপকে অগণতান্ত্রিক আখ্যা দিয়েছেন তারা।

সোমবার ঈদ-উল-আযহা পালিত হবে। উদ্ভুত পরিস্থিতি এবং যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন থাকায় এবারের কোরবানি ঈদে আর ঘরে ফেরা হচ্ছে না জম্মু-কাশ্মীরের ছাত্রদের। যে কারণে কেন্দ্রীয় সরকারের নির্দেশে সেখানকার ছাত্রদের জন্য বিশেষ ভোজের আয়োজন করেছে এএমইউ কর্তৃপক্ষ।

একইভাবে ভারতের অন্যান্য রাজ্যে বসবাসরত বাসিন্দাদের কুরবানি ঈদ পালনের জন্য অর্থ বরাদ্দ করেছেন জম্মু-কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিক।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ