মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ।। ২৫ কার্তিক ১৪৩৩ ।। ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জামিয়া আশরাফিয়ার আহত শিক্ষার্থীদের সুচিকিৎসা নিশ্চিতের আহ্বান জমিয়তের জামিয়া আশরাফিয়ার আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে হেফাজত মহাসচিব ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৫ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মাদরাসার শিক্ষার্থীদের নামমাত্র মূল্যে কিতাব দেবে মাকতাবাতুল ইসলাম জামিয়া আশরাফিয়ার অগ্নিকাণ্ডে ব্যথিত আমিরে মজলিস, জানালেন সমবেদনা অগ্নিদগ্ধ মাদরাসা শিক্ষার্থীদের বিনামূল্যে চিকিৎসা দিচ্ছে সরকার জামিয়া আশরাফিয়া পরিদর্শনে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের নেতারা সিলেটে বৃহস্পতিবার শুরু হচ্ছে আঞ্জুমানের ১০ সালা দস্তারবন্দী সম্মেলন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত জামিয়া আশরাফিয়া পরিদর্শনে বেফাক নেতৃবৃন্দ জামিয়া আশরাফিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স

'তোমাদেরকেই দিতে হবে আগামী পৃথিবীর নেতৃত্ব'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ খেলাফত আন্দোলন প্রধান, আমীরে শরীয়ত মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী বলেছেন, নিজেকে যোগ্য ও আদর্শবান করে গড়ে তুলতে তোমাদেরকে দৃঢ় সংকল্পবদ্ধ হতে হবে। তোমাদের ইলমী ও আমলী মজবুতির সামনে যাতে সকল বাতিল ও অপশক্তি লেজগুটিয়ে পালাতে বাধ্য হয়। মনে রাখবে, আগামীর পৃথিবীর নেতৃত্ব তোমাদেরকেই দিতে হবে। শিক্ষাজীবনই তোমার প্রস্তুতির মোক্ষম ও শ্রেষ্ঠ সময়।

রবিবার বাদ ফজর রাজধানীর কামরাঙ্গীরচরস্থ জামিয়া নূরিয়া ইসলামিয়ার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষার্থীদের যুগ সচেতন আদর্শ ও যোগ্য নাগরিক হিসেব গড়ে তুলতে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জামিয়া নূরিয়ার সাহিত্য ও সংস্কৃতি বিভাগের তত্ত্ববধায়নে গত ৬, ৭ ও ৮ জিলহজ  বৃহস্পতি, শুক্র ও শনিবার ৩ দিনব্যপী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

হিফজুল কুরআন, হিফজুল হাদীস, আরবী-বাংলা বক্তৃতা, বিতর্ক, ছায়া সংসদ, শে’রের বাহাসসহ মোট ১৫টি বিষয়ে জামিয়ার প্রায় ৩ শত শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

প্রতিটি বিষয়ে ৩ জন করে ও কুইজ প্রতিযোগিতায় ১০ জন সহ বিভিন্ন বিষয়ে বিজয়ী মোট ৬৩ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও গত ৪ ও ৫ জিলহজ অনুষ্ঠিত প্রথম মাসিক পরীক্ষার বিজয়ী ৪২ জনকে বিশেষ পুরস্কার দেয়া হয়।

মুফতি আ ফ ম আকরাম হুসাইন সঞ্চালিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জামিআর শিক্ষাসচিব ও খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, মুফতি ইলিয়াছ মাদারীপুরী, মাওলানা সাজেদুর রহমান ফয়েজী, মুফতি খলীলুর রহমান, মুফতি কামরুল ইসলাম, মাওলানা ইবরাহীম খলীল, মুফতি আবুল হাসান কাসেমী, মুফতি জসীমুদ্দীন ও জনাব শরীফুল ইসলাম প্রমূখ।

উল্লেখ্য, প্রতিযোগিতার বিভিন্ন পর্বে জামিয়ার উস্তাদগণ বিচারক হিসেবে ও বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী বলেন, ৩ দিনব্যপী চমৎকার প্রতিযোগিতায় শিক্ষার্থীদের বিভিন্ন উপস্থাপনা ও পারফর্মেন্স দেখে আমরা পুলকিত হয়েছি। প্রতিযোগিতার মাধ্যমে নিজেদেরকে যোগ্য করে গড়ে তুলতে পারলে বাতিলের মোকাবিলায় তোমরাই হবে যুগের মুহাম্মদ বিন কাসিম ও সালাহুদ্দীন আইয়ূবী।

সাহিত্য ও সংস্কৃতি বিভাগের পরিচালক মুফতি আ ফ ম আকরাম হুসাইন বলেন, শিক্ষার্থীদের প্রতিভা ও মেধা বিকাশের এই আয়োজনে আমরা যথেষ্ট সà¦