শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৪ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বগুড়ায় ফিলিং স্টেশনে বিস্ফোরণে ৫ জন আহত হাফেজদের বিতর্কিত লেখকের বই উপহার ও আইনমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ হেফাজতের ডেঙ্গু পরিস্থিতিতে সরকারের দৃশ্যমান পদক্ষেপ নেই: ইসলামী আন্দোলন সমসাময়িক কওমি মাদ্রাসা ও প্রাসঙ্গিক ভাবনা: মুফতি দিলাওয়ার হোসাইনের সাক্ষাৎকার হজ ২০২৭: যাদের জন্য থাকছে না অংশ নেওয়ার সুযোগ  দানিয়াল মুহাম্মদ আম্মার ফাউন্ডেশনের সিরাত কুইজ প্রতিযোগিতা, পুরস্কার অর্ধলক্ষ টাকার বই কুরআন কি অযোগ্য, নাকি আমরা? ‘গণভোটের রায় উপেক্ষা করলে জনগণকে সঙ্গে নিয়ে এক দফায় যাবে ১১ দল’ নেপালের বন্যার্তদের পাশে জমিয়তনেতা রায়হান ও ছাত্রনেতা জামিল চাঁদপুরে অগ্নিকাণ্ডে পুড়ল ৫ ব্যবসাপ্রতিষ্ঠান

'অত্যাচার থেকে মুক্তি পেতে মুসলমানদের ঐক্যবদ্ধ হতে হবে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ বলেছেন, ইহুদিবাদীদের জুলুম-অত্যাচার থেকে মুক্তি পেতে মুসলমানদের ঐক্যবদ্ধ হতে হবে।

রোববার (১১ আগস্ট) ফিলিস্তিনের আল-আকসা মসজিদে নারী মুসল্লিদের ওপর ইসরায়েলি সেনাদের হামলার ছবি প্রকাশ করে টুইট করেছেন তিনি।

জাওয়াদ জারিফ লিখেছেন, এই সব ইহুদিবাদী সন্ত্রাসী আশা করছে তারা শতাব্দির সবচেয়ে বড় অবমাননা (ডিল অব দ্যা সেঞ্চুরি) ফিলিস্তিনিদের ওপর চাপিয়ে দিতে সক্ষম হবে, কিন্তু মুসলমানরা ঐক্যবদ্ধভাবে এই জুলুম-অত্যাচার বন্ধ করতে সক্ষম।

ফিলিস্তিনের অধিকৃত বায়তুল মুকাদ্দাস শহরের পবিত্র আল-আকসা মসজিদে ঈদুল আযহার নামাজ আদায় করতে যাওয়া মুসল্লিদের ওপর হামলা চালিয়েছে ইসরাইলের সেনবাবাহিনী।

ইসরায়েলি সেনাদের বাধা সত্ত্বেও আজ আল-আকসা মসজিদে এক লাখের বেশি ফিলিস্তিনি পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছেন।

উগ্র ইহুদিবাদীরা ঈদের দিন মুসল্লিদের ওপর হামলা চালাতে তাদের সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছিল।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ