শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৪ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বগুড়ায় ফিলিং স্টেশনে বিস্ফোরণে ৫ জন আহত হাফেজদের বিতর্কিত লেখকের বই উপহার ও আইনমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ হেফাজতের ডেঙ্গু পরিস্থিতিতে সরকারের দৃশ্যমান পদক্ষেপ নেই: ইসলামী আন্দোলন সমসাময়িক কওমি মাদ্রাসা ও প্রাসঙ্গিক ভাবনা: মুফতি দিলাওয়ার হোসাইনের সাক্ষাৎকার হজ ২০২৭: যাদের জন্য থাকছে না অংশ নেওয়ার সুযোগ  দানিয়াল মুহাম্মদ আম্মার ফাউন্ডেশনের সিরাত কুইজ প্রতিযোগিতা, পুরস্কার অর্ধলক্ষ টাকার বই কুরআন কি অযোগ্য, নাকি আমরা? ‘গণভোটের রায় উপেক্ষা করলে জনগণকে সঙ্গে নিয়ে এক দফায় যাবে ১১ দল’ নেপালের বন্যার্তদের পাশে জমিয়তনেতা রায়হান ও ছাত্রনেতা জামিল চাঁদপুরে অগ্নিকাণ্ডে পুড়ল ৫ ব্যবসাপ্রতিষ্ঠান

সৌদিসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ঈদুল আজহা উদযাপন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মুসলিম উম্মাহ ও বিশ্বের শান্তি কামনায় সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে উদযাপন হচ্ছে পবিত্র ঈদুল আজহা।

রোববার (১২ আগস্ট) স্থানীয় সময় ভোর থেকে দেশগুলোতে ঈদের জামাত শুরু হলে লাখো মানুষ এতে সমবেত হন।

সৌদির পবিত্র শহর মক্কা, মদিনাসহ বিভিন্ন অঞ্চলের মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এতে লাখো হাজিসহ ধনী-গরিব নির্বিশেষে সব শ্রেণির মানুষ এক কাতারে ঈদ নামাজ আদায় করেন। এরপর নিয়ম মেনে শুরু হয় পশু কোরবানি।

গালফ নিউজ বলছে, সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি, দুবাই, শারজাহর বিভিন্ন মসজিদে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। মুসলিম উম্মাহ ও বিশ্বের শান্তি কামনায় ভোর থেকে বাহারি পোশক পরে এসব জামাতে অংশ নেন হাজার হাজার মানুষ।

এদিকে, মুসলমানদের বড় ধরনের এ উৎসব ঘিরে মধ্যপ্রাচ্যের প্রতিটি দেশেই নিরাপত্তা জোরদার করা হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেনো না ঘটে, সেজন্য দেশগুলোর নিরাপত্তা বাহিনীর সদস্য সতর্ক অবস্থানে রয়েছেন বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলো থেকে জানা গেছে।

এদিকে, সৌদি আরবে ফজরের নামাজের পর মিনায় ফিরে জামারাতে শয়তানকে পাথর মারবেন হাজিরা। পরে সেখানে পশু কোরবানি দেবেন তারা। কোরবানির পরে কাবা শরিফে বিদায়ী তাওয়াফ এবং সাফা মারওয়া পাহাড়ে সাতবার সাঈ করে মক্কায় ফিরবেন হাজিরা।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ