রবিবার, ০৭ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২১ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড এমপিও দাবিতে অবস্থানরত শিক্ষকদের মাঝে ছাত্র জমিয়তের পানি-স্যালাইন বিতরণ মতিঝিলে ব্যবসায়ীকে গুলি করে ১৭ লাখ টাকা ছিনতাই আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী ছাত্রলীগের ঝটিকা মিছিল, ৪৫ জনকে আটক করে পুলিশে দিলো স্থানীয়রা বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীকে সতর্ক করলেন স্পিকার কেন ঢেকে রাখা হয় কাবা শরিফ, কালো গিলাফের আড়ালে হাজার বছরের ইতিহাস ও ঐতিহ্য রাতে ঢাকাসহ ১৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা আদ্-দ্বীনে মারা যাওয়া প্রতি শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা: শিশির মনির

যেমন ছিল পুরনো দিনের কাবা শরীফ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন


পবিত্র কাবাসহ হজ আদায়ের ঐতিহাসিক বিভিন্ন স্থানের পুরোনো দিনের দুর্লভ কিছু ছবি আবিষ্কৃত হয়েছে। সম্প্রতি ছবিগুলো আবিষ্কার করেছে সৌদি আরবের বাদশাহ আব্দুল আজিজ পাবলিক লাইব্রেরি। ছবিগুলো ১৯৩৬ ঈসায়ী মোতাবেক ১৩৫৪ হিজরী সালের হজ ও ওমরার।

আজ থেকে প্রায় ৮৩ বছর আগের ঘটনা-এতে মক্কা মুকাররমা ও মদিনা মুনাওয়ারার প্রাচীন নানা দৃশ্য ফুটে উঠেছে। একইসঙ্গে আরব দেশটির তৎকালীন জীবনযাপনের অবস্থা ও তাদের সভ্যতা সম্পর্কেও মোটামুটি ধারণা নেয়া যায় এই ছবি থেকে।

বাদশাহ আব্দুল আজিজ পাবলিক লাইব্রেরি একটি আরব-ইসলামী জ্ঞান ও তথ্যকেন্দ্র প্রতিষ্ঠা করেছে। দুর্লভ ছবিগুলো এখানেই সংরক্ষণ করা হয়েছে।

এছাড়া, লাইব্রেরিতে রয়েছে পৃথিবীর বিভিন্ন স্থান থেকে সংগ্রহীত ইসলামের সোনালী দিনগুলোর দৃশ্য সম্বলিত অনেক ছবির সমাহার। এগুলোর মাধ্যমে কিছুটা হলেও আরব-ইসলামি ইতিহাস টিকে থাকবে লাইব্রেরি কর্তৃপক্ষ এই আশা রাখে।

১৯৩৬ সালের ছবিগুলো মূলত মিশরীয় হজযাত্রীদের। তবে তাদের কাছে এর কোনটাই রক্ষিত ছিল না। এতোদিন পরে বাদশাহ আব্দুল আজিজ পাবলিক লাইব্রেরি এগুলো জনসম্মুখে উপস্থাপন করল। কিন্তু এই ছবিগুলো তারা কোত্থেকে জমা করেছে তা জানা যায়নি।

মিশরীয় এই কাফেলার ছবিগুলোতে রয়েছে ১৯৩৬ সালের পুরোনো কাবাগৃহ,আরাফাতের ময়দানে জমায়েত তীর্থযাত্রীদের তৎকালীন কিছু খন্ডচিত্র, মিনা ও মুজদালিফায় আগমনরত এহরামের সাদা কাপড় পরা মানুষের রাস্তা পারাপারের দৃশ্য, সেই সময়ের কাবা শরীফের একটি দরজার ছবি এবং মসজিদে নববী স. এর পুরোনো একটি মিনারসহ মদীনায় হাজী সাহেবদের পানি পান করা ও হজের নানান প্রাচীন দৃশ্য।

তাছাড়া, ইসলামী অন্যান্য প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ঐতিহ্যবাহী স্থানসমূহ মিলিয়ে গুরুত্বপূর্ণ ও দুর্লভ অন্তত ৫৫৬৪ টি স্থিরচিত্রের বিরাট এক সংগ্রহ গড়ে তুলেছে বাদশাহ আব্দুল আজিজ পাবলিক লাইব্রেরি। আর এর অধিকাংশ ছবিগুলো তুলেছেন সময়ের সবচে বিজ্ঞ আলোকচিত্রীগণ। ছবির মাধ্যমেই যারা ইতিহাস ঠিকিয়ে রাখছেন যুগের পর যুগ।

আর মক্কা মুকাররমা ও মদিনা মুনাওয়ারাহর বর্তমান যে আলিশ্বান অবস্থা, সৌদির অর্থনীতির আকাশচুম্বী উত্থান, সেখানের উন্নত রাস্তাঘাট, নান্দনিক স্থাপনা এবং হজযাত্রীদের সেবা প্রদানে একেক করে তথ্যপ্রযুক্তির নানারকম ব্যবহার-এর সবই মূলত সৌদিরাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে আরম্ভ হয়েছে-যার কিছুই আগে এরকম ছিল না।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ