রবিবার, ০৭ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২১ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড এমপিও দাবিতে অবস্থানরত শিক্ষকদের মাঝে ছাত্র জমিয়তের পানি-স্যালাইন বিতরণ মতিঝিলে ব্যবসায়ীকে গুলি করে ১৭ লাখ টাকা ছিনতাই আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী ছাত্রলীগের ঝটিকা মিছিল, ৪৫ জনকে আটক করে পুলিশে দিলো স্থানীয়রা বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীকে সতর্ক করলেন স্পিকার কেন ঢেকে রাখা হয় কাবা শরিফ, কালো গিলাফের আড়ালে হাজার বছরের ইতিহাস ও ঐতিহ্য রাতে ঢাকাসহ ১৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা আদ্-দ্বীনে মারা যাওয়া প্রতি শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা: শিশির মনির

নরওয়ের মসজিদে শ্বেতাঙ্গ বন্দুকধারীর হামলা, সন্ত্রাসীকে ঠেকালো মুসল্লিরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নরওয়েতে একটি মসজিদের ভিতরে গুলি চালিয়ে একজন মুসল্লিকে আহত করেছে এক শ্বেতাঙ্গ বন্দুকধারী। ঘটনার পর তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এর আগেই মুসল্লীরা তাকে ধরে ফেলে। ফলে তিনটি অস্ত্র নিয়ে এলেও মাত্র একজনকে গুলি করতে সক্ষম হয় সে। খবর বিবিসির।

পুলিশ জানিয়েছে, শনিবার রাজধানী অসলোর অদূরে আল নূর ইসলামিক সেন্টারে বন্দুকধারী গুলি চালায়। সন্দেহভাজন ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি, তবে পুলিশ তাকে শ্বেতাঙ্গ যুবক হিসেবে বর্ণনা করেছে।

মসজিদের পরিচালক ইরফান মোশতাক স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, আহত ব্যক্তি জামাতে নামাজ পড়ছিলেন। তিনি মসজিদটির ৭৫ বছর বয়সী সদস্য ছিলেন।

ইরফান মোশতাক স্থানীয় পত্রিকা বুডস্টিকাকে বলেছেন, "আমাদের একজন সদস্যকে হেলমেট ও ইউনিফর্ম পরা একজন সাদা ব্যক্তি গুলি করে আহত করেছে।"

পরে তিনি স্থানীয় চ্যানেল টিভি-টু কে বলেন, ‘‘আক্রমণকারী দুটি শটগান সদৃশ অস্ত্র এবং একটি পিস্তল নিয়ে এসেছিল। সে কাচের দরজা ভেঙে গুলি চালিয়েছিল।"

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ