শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সাইবার সুরক্ষা আইন অপব্যবহার করবে না বর্তমান সরকার: ডা. জাহেদ আমাদের প্রিয় গাঁও শুরু হচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশনের তৃতীয় দফার মুয়াজ্জিন প্রশিক্ষণ আওয়ামী দোসরদের গ্রেফতার করলে পুরস্কার পাবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী চার বিভাগে ভারী বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা ফের রিয়াদে হুথি হামলা, ড্রোন ভূপাতিতের দাবি সৌদির বিগত সরকারের টিকা না দেওয়ার খেসারত দিতে হচ্ছে আমাদের: স্বাস্থ্যমন্ত্রী জান্নাতের নেয়ামতের অপূর্ব বর্ণনা দিলেন মসজিদে নববীর খতিব জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ

কাশ্মীর নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় যুবক গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফেসবুকে কাশ্মীর নিয়ে পোস্ট দেওয়ায় বাংলাদেশের এক নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ। কলকাতার নিউটাউন থেকে শাহিনুর রহমান নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা।

আনন্দবাজারের খবরে বলা হয়, শাহিনুর রহমান তিন-চার বছর ধরে ভারতে অবস্থান করছিলেন। তার বাড়ি সাতক্ষীরায়। ভারতে তিনি মুকুল শেখ ও মুকুল হালদার নামে জাল ভোটার কার্ড ও আধার কার্ড তৈরি করে থাকছিলেন নিউটাউনের হাতিয়াড়ায়। স্থানীয় একটি সাইকেলের দোকানে কাজ করেন তিনি।

কাশ্মীর নিয়ে ফেসবুকে মন্তব্য করার পরই তার বিরুদ্ধে দায়ের হয় অভিযোগ। ফেসবুকে শাহিনুর লিখেছিলেন, বাংলাদেশের সেনাবাহিনীকে কাশ্মীরের স্বাধীনতা সংগ্রামীদের পাশে পাঠিয়ে দিন।

এরপরই তাকে গ্রেফতার করে পুলিশ। শাহিনুরের কাছ থেকে উদ্ধার হয়েছে ভারতের জাল ভোটার কার্ড, প্যান কার্ড ও আধার কার্ড।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ