শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৪ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বগুড়ায় ফিলিং স্টেশনে বিস্ফোরণে ৫ জন আহত হাফেজদের বিতর্কিত লেখকের বই উপহার ও আইনমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ হেফাজতের ডেঙ্গু পরিস্থিতিতে সরকারের দৃশ্যমান পদক্ষেপ নেই: ইসলামী আন্দোলন সমসাময়িক কওমি মাদ্রাসা ও প্রাসঙ্গিক ভাবনা: মুফতি দিলাওয়ার হোসাইনের সাক্ষাৎকার হজ ২০২৭: যাদের জন্য থাকছে না অংশ নেওয়ার সুযোগ  দানিয়াল মুহাম্মদ আম্মার ফাউন্ডেশনের সিরাত কুইজ প্রতিযোগিতা, পুরস্কার অর্ধলক্ষ টাকার বই কুরআন কি অযোগ্য, নাকি আমরা? ‘গণভোটের রায় উপেক্ষা করলে জনগণকে সঙ্গে নিয়ে এক দফায় যাবে ১১ দল’ নেপালের বন্যার্তদের পাশে জমিয়তনেতা রায়হান ও ছাত্রনেতা জামিল চাঁদপুরে অগ্নিকাণ্ডে পুড়ল ৫ ব্যবসাপ্রতিষ্ঠান

কাশ্মীর ইস্যুতে ইরানের সহযোগিতা চাইল পাকিস্তান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এবার কাশ্মীর ইস্যু নিয়ে ইরানের দারস্থ হলো পাকিস্তান। কাশ্মীর সংকটের শান্তিপূর্ণ সমাধানে ইরানের কাছে সহযোগিতার আহ্বান জানিয়েছে পাকিস্তান।

জানা যায়, শনিবার পাকিস্তানের পার্লামেন্ট স্পিকার আসাদ কায়সার ইরানের পার্লামেন্ট স্পিকার আলী লারিজানির সঙ্গে এক ফোনালাপে তেহরানের প্রতি ওই আহ্বান জানান। এ সময় দুই স্পিকার কাশ্মিরের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা ও মতবিনিময় করেন।

আসাদ কায়সার ইরানকে বন্ধু ও ভ্রাতৃপ্রতীম দেশ হিসেবে উল্লেখ করে বলেন, পাকিস্তানের কঠিন সময়গুলোতে পরামর্শ করার জন্য ইসলামাবাদ অতি গুরুত্ব দিয়ে তেহরানের সঙ্গে যোগাযোগ করে।

এ সময় ইরানের পার্লামেন্ট স্পিকার আলী লারিজানি কূটনৈতিক উপায়ে কাশ্মির সংকট সমাধানের আহ্বান জানান।

ইরান কাশ্মির পরিস্থিতির দিকে গভীর নজর রাখছে জানিয়ে লারিজানি বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব অনুযায়ী কাশ্মির সংকট সমাধানের পক্ষে তেহরান সব সময় জোরালো আহ্বান জানিয়ে এসেছে।

সূত্র: পার্সটুডে।

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ