শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৪ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বগুড়ায় ফিলিং স্টেশনে বিস্ফোরণে ৫ জন আহত হাফেজদের বিতর্কিত লেখকের বই উপহার ও আইনমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ হেফাজতের ডেঙ্গু পরিস্থিতিতে সরকারের দৃশ্যমান পদক্ষেপ নেই: ইসলামী আন্দোলন সমসাময়িক কওমি মাদ্রাসা ও প্রাসঙ্গিক ভাবনা: মুফতি দিলাওয়ার হোসাইনের সাক্ষাৎকার হজ ২০২৭: যাদের জন্য থাকছে না অংশ নেওয়ার সুযোগ  দানিয়াল মুহাম্মদ আম্মার ফাউন্ডেশনের সিরাত কুইজ প্রতিযোগিতা, পুরস্কার অর্ধলক্ষ টাকার বই কুরআন কি অযোগ্য, নাকি আমরা? ‘গণভোটের রায় উপেক্ষা করলে জনগণকে সঙ্গে নিয়ে এক দফায় যাবে ১১ দল’ নেপালের বন্যার্তদের পাশে জমিয়তনেতা রায়হান ও ছাত্রনেতা জামিল চাঁদপুরে অগ্নিকাণ্ডে পুড়ল ৫ ব্যবসাপ্রতিষ্ঠান

আইসিওতে বিজেপির শীর্ষ নেতা অরুণ জেটলি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতের সাবেক অর্থমন্ত্রী অরুণ জেটলি। শুক্রবার সকালে বুকে ব্যথা এবং শ্বাসকষ্ট শুরু হলে দিলিস্নর এইমস হাসপাতালে নিয়ে যাওয়া হয় বিজেপির এই শীর্ষ নেতাকে। সেখানে 'কার্ডিও-নিউরো' বিভাগে চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন তিনি।

তাকে দেখতে হাসপাতালে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানে তারা ডাক্তারদের সঙ্গে কথা বলেন। প্রায় কয়েক ঘণ্টা থাকার পর বেরিয়ে যান। মোদির আসার খবর শুনে হাসপাতালে ভিড় বাড়ে জেটলি ভক্তদের।

অরুণ জেটলির স্বাস্থ্য নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি বিজেপির শীর্ষ নেতৃত্ব। তবে তার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। সংবাদ সংস্থা 'পিটিআই' জানিয়েছে, 'এন্ডোক্রিনোলজিস্ট', 'কার্ডিয়োলজিস্ট' এবং 'নেফ্রোলজিস্ট'সহ একাধিক চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছেন তিনি।

সূত্র : এবিপি নিউজ

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ