রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

'স্টপ অপারেশন ইন কাশ্মির', ঢাবিতে কাশ্মিরি শিক্ষার্থীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অধ্যয়নরত কাশ্মীরি শিক্ষার্থীরা ভারত সরকারের চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত বাতিলের দাবিতে বিক্ষোভ করেছেন। তারা কাশ্মীরে সব ধরনের যোগাযোগ ব্যবস্থা চালুর দাবি জানান।

বৃহস্পতিবার (৮ আগস্ট) বিকালে বেশ কয়েকজন কাশ্মীরি ছাত্রছাত্রী ব্যানার ও ফেস্টুন হাতে ক্যাম্পাসে এ বিক্ষোভ করেন।

এর আগে সোমবার (৫ আগস্ট) সংবিধানের ৩৭০ ধারা বিলোপ করে ভারতের অধীনে থাকা জম্মু-কাশ্মীরকে ভেঙে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল করার ঘোষণা দেয় ক্ষমতাসীন বিজেপি।

রয়টার্স জানায়, এখন পর্যন্ত জম্মু-কাশ্মীরের ৩০০ রাজনৈতিক নেতাকে বন্দি করা হয়েছে। আটকদের মধ্যে আছেন রাজ্যটির দুই সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি এবং ওমর আবদুল্লাহও।

কাশ্মীরের সবগুলো রাজনৈতিক, ধর্মীয়, সাংস্কৃতিক দল ও গোষ্ঠীর জোট হুরিয়াত কনফারেন্সের চেয়ারম্যান মিরওয়াইজ ওমর ফারুককে কয়েক ঘণ্টার জন্য গ্রেফতার করা হলেও পরবর্তীতে তাকে গৃহবন্দি করে রাখা হয়েছে।

উল্লেখ্য, গত রবিবার (৪ আগস্ট) থেকে কাশ্মীরে সামরিক পরিস্থিতি জারি করা হয়েছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ