মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ।। ২৫ কার্তিক ১৪৩৩ ।। ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
অগ্নিদগ্ধ মাদরাসা শিক্ষার্থীদের পাশে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশন আমির হামজার নারীঘটিত সেই ভিডিও এআই নয়: দ্য ডিসেন্ট ২০৩০ সালের মধ্যে ট্রেনে সৌদিসহ ছয় উপসাগরীয় দেশ ভ্রমণের সুযোগ সংস্কার ও বিচারে স্থবিরতায় পরাজিত শক্তির আস্ফালন বাড়ছে: পীর সাহেব চরমোনাই কপ-৩১ সম্মেলনে ভাষণের আগে এরদোগানের ‘সুখবর’ ঘোষণা পীর বাবাকে দিয়ে দোয়া করানো কি আবশ্যক? জামিয়া আশরাফিয়ার আহত শিক্ষার্থীদের সুচিকিৎসা নিশ্চিতের আহ্বান জমিয়তের জামিয়া আশরাফিয়ার আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে হেফাজত মহাসচিব ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৫ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মাদরাসার শিক্ষার্থীদের নামমাত্র মূল্যে কিতাব দেবে মাকতাবাতুল ইসলাম

ঢামেকে ডেঙ্গু আক্রান্ত শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রিফাত (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এনিয়ে ২২ ডেঙ্গু রোগীর মৃত্যু হলো এই হাসপাতালে।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে শিশু বিভাগে চিকিৎসাধীন রিফাতের মৃত্যু হয়।

ঢামেক হাসপাতালের সহকারী পরিচালক ডা. নাসির উদ্দিন ডেঙ্গু জ্বরে রিফাতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

হাসপাতাল সূত্র জানায়, রাজধানীর মুগদা এলাকায় থাকতো রিফাত। বৃহস্পতিবার দুপুর ১টা ৪৫ মিনিটে তাকে হাসপাতালের শিশু বিভাগের ২০৭ নম্বর ওয়ার্ডে ভর্তি হয়। রাতেই তার মৃত্যু হয়।

গত ২৪ ঘণ্টায় ঢামেকে নতুন করে ৮৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। ছাড়পত্র পেয়েছে ৫০ জন। বর্তমানে ৭১১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি আছে বলে জানিয়েছেন ডা. নাসির উদ্দিন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ