রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

জামালপুরে যমুনায় নৌকাডুবিতে নিখোঁজ ১২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলা যমুনা নদীতে নৌকা ডুবে অন্তত ১২ জন নিখোঁজ রয়েছেন। এসময় ১৯ জনকে উদ্ধার করা হয়।

বুধবার রাত ৮ টার দিকে উপজেলার ফুটানি বাজার ঘাট থেকে যমুনা নদীর মাঝে চর হলকা হাওড়াবাড়ী যাওয়ার পথে টিনের চরের কাছে পৌঁছালে মাঝ নদীতে নৌকাটি ডুবে যায়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার যমুনা নদীর ফুটানি বাজার থেকে প্রায় ৩০জন যাত্রী নিয়ে একটি নৌকা হলকারচর উদ্দেশে যাত্রা করে। নৌকাটি বাহাদুরাবাদ নৌ থানার সন্নিকটে পৌছিলে হঠাৎ নৌকাটি ডুবে যায়। এসময় স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ১৯ জনকে উদ্ধার করে বিষয়টি নিশ্চিত করেছেন দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইনুল হক খান।

এব্যাপারে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, নৌ থানা পুলিশ এবং দেওয়ানগঞ্জ থানা পুলিশ এ পর্যন্ত ১৯ জনকে উদ্ধার করেছে। রাত ১২টা নাগাদ উদ্ধার অভিযান চলছিল বলে তিনি জানিয়েছেন।

দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান রাসেল জানান, বৈরী আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান সমাপ্ত করা হয়েছে। আগামীকাল সকালে নিখোঁজদের সন্ধানে আবার উদ্ধার অভিযান শুরু হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ