শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সাইবার সুরক্ষা আইন অপব্যবহার করবে না বর্তমান সরকার: ডা. জাহেদ আমাদের প্রিয় গাঁও শুরু হচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশনের তৃতীয় দফার মুয়াজ্জিন প্রশিক্ষণ আওয়ামী দোসরদের গ্রেফতার করলে পুরস্কার পাবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী চার বিভাগে ভারী বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা ফের রিয়াদে হুথি হামলা, ড্রোন ভূপাতিতের দাবি সৌদির বিগত সরকারের টিকা না দেওয়ার খেসারত দিতে হচ্ছে আমাদের: স্বাস্থ্যমন্ত্রী জান্নাতের নেয়ামতের অপূর্ব বর্ণনা দিলেন মসজিদে নববীর খতিব জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ

জাতীয় ঈদগাহ ও বায়তুল মুকাররমে ঈদের নামাজের নামাজের সময়সূচি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পবিত্র ঈদুল আজহা আগামী সোমবার (১২ আগস্ট) যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশে সারা দেশে উদযাপিত হবে। ঈদুল আজহা উপলক্ষে জাতীয় ঈদগাহ ময়দানে দেশের প্রধান ঈদের জামাত সকাল ৮ টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।

জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজে ইমামতি করবেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান। বিকল্প ইমাম হিসেবে উপস্থিত থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক ড. মাওলানা মুশতাক আহমদ।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বায়তুল মুকাররমে পর্যায়ক্রমে ৫টি ঈদ জামাআত অনুষ্ঠিত হবে। প্রথম জামাআত সকাল ৭টা, দ্বিতীয় জামাআত সকাল ৮টা, তৃতীয় জামাআত সকাল ৯টা, চতুর্থ জামাআত সকাল ১০টা এবং প ম ও সর্বশেষ জামাআত সকাল ১০ টা ৪৫ মিনিটে।

ইমামতি করবেন- প্রথম জামাআতে বায়তুল মুকাররমের পেশ ইমাম মুফতি মাওলানা মুহিব্বুল্লাহিল বাকী নদভী, দ্বিতীয় জামাআতে বায়তুল মুকাররমের পেশ ইমাম মাওলানা মুফতী মুহীউদ্দিন কাসেম, তৃতীয় জামাআতে জামিয়া শাবইয়্যাহ মালিবাগ জামে মসজিদের খতিব মাওলানা মুফতি সিবগাতুল্লাহ নূর, চতুর্থ জামাআতে ইসলামিক ফাউন্ডেশনের মুফতী মাওলানা মুহাম্মদ আবদুল্লাহ এবং পঞ্চম ও সর্বশেষ জামাআতে আল আযহার একাডেমির প্রিন্সিপাল ড. মাওলানা আব্দুল কাইয়ূম আযহারী।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ