শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সাইবার সুরক্ষা আইন অপব্যবহার করবে না বর্তমান সরকার: ডা. জাহেদ আমাদের প্রিয় গাঁও শুরু হচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশনের তৃতীয় দফার মুয়াজ্জিন প্রশিক্ষণ আওয়ামী দোসরদের গ্রেফতার করলে পুরস্কার পাবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী চার বিভাগে ভারী বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা ফের রিয়াদে হুথি হামলা, ড্রোন ভূপাতিতের দাবি সৌদির বিগত সরকারের টিকা না দেওয়ার খেসারত দিতে হচ্ছে আমাদের: স্বাস্থ্যমন্ত্রী জান্নাতের নেয়ামতের অপূর্ব বর্ণনা দিলেন মসজিদে নববীর খতিব জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ

বত্রিশ হাজার ছাড়ালো ডেঙ্গু রোগীর সংখ্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যতই সময় গড়াচ্ছে, ততই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা।

আজ বুধবার সেই সংখ্যা বত্রিশ হাজার ছাড়িয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম এসব তথ্য নিশ্চিত করেছে।

কন্ট্রোল রুম বলছে, বছরের শুরু থেকে বুধবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত ৩২ হাজার ৩৪০ জন মানুষ এ রোগে আক্রান্ত হয়েছেন। ২৩ হাজার ৬১০ জন ছাড়পত্র পেলেও ৮ হাজার ৭০৭ জন এখন চিকিৎসাধীন আছেন।

গেলো ২৪ ঘণ্টায় সারাদেশে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ৪২৮ জন। এরমধ্যে ঢাকায় এক হাজার ২৭৫ এবং ঢাকার বাইরে এক হাজার ১৫৩ জন মানুষ হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, ৩৮টি সরকারি-বেসরকারি হাসপাতালে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে এখন ভর্তি আছেন ৫ হাজার ৩৮৯ জন। আর ঢাকার বাইরে চিকিৎসাধীন আছেন ৩ হাজার ৩১৮ জন।

-এটি